Homeবিনোদনবৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান

বৈশাখে মঞ্চ মাতাবেন জেমস-চিরকুট-ইমরান

-

নববর্ষকে ঘিরে সারা দেশে চলছে নানা আয়োজন। পহেলা বৈশাখ উপলক্ষে এবারও থাকছে একাধিক সঙ্গীতানুষ্ঠান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পীরা।

পাবনায় বৈশাখের সকাল শুরু হবে গানের আসর দিয়ে। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। আরও থাকছেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’ এর সেরা তিন কণ্ঠশিল্পী।

নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ, প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

একই দিনে রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসেও থাকছে সঙ্গীত আয়োজন। জনপ্রিয় ব্যান্ড চিরকুট সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এবং বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে। তাদের পরিবেশনায় থাকবে ‘যাদুর শহর’,‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ জনপ্রিয় গান।

এদিকে নববর্ষ উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।

নববর্ষের প্রথম দিনে গান, নাচ ও উৎসবে ভরপুর এসব আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

LATEST POSTS

বৈষম্যমূলক স্থাপনা, প্রাণ-প্রকৃতির ক্ষয় ও দায়িত্বশীল পর্যটন

হেমন্তের পর থেকে শীতকাল জুড়েই মূলত বাংলাদেশের মানুষ ঘোরাঘুরি করে। তবে সমকালে হাওর ও পাহাড়ে বর্ষাকালও হয়ে উঠছে এক নতুন পর্যটন মৌসুম।যদিও বাংলাদেশের মানুষের পর্যটনের...

শীর্ষস্থানীয় উৎপাদক হয়েও কেন মাছ আমদানি করে বাংলাদেশ?

বিশ্বের অন্যতম প্রধান মাছ উৎপাদনকারী দেশ বাংলাদেশ। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জুন ২০২৬-এর এক প্রতিবেদন অনুযায়ী, নদী, হ্রদ ও জলাভূমি থেকে মাছ আহরণে বাংলাদেশ...

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সেমিনার। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়াতে কতটুকু ছাড় দিতে প্রস্তুত ইরান

একে অপরকে 'শত্রু' হিসেবে বিবেচনা করা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই চায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে। সুদীর্ঘ বছর ধরে 'জ্বলছে' তেল-গ্যাসসমৃদ্ধ সেই অঞ্চল। তাই...

Most Popular