Homeখেলাধুলাবিশ্বকাপের প্লে-অফের আগে সুরিনামে নতুন কোচ

বিশ্বকাপের প্লে-অফের আগে সুরিনামে নতুন কোচ

-

সুরিনাম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন বর্ষীয়ান হেঙ্ক টেন কাট। আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্লে-অফ সামনে রেখে নিয়োগ পেলেন তিনি।

কনক্যাকাফ অঞ্চলের দেশটির ফুটবল অ‍্যসোসিয়েশন (এসভিবি) রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, প্লে-অফের কঠিন বাধা পার হতে ৭১ বছর বয়সী ডাচ কোচ টেন কাটেকে দায়িত্ব দেওয়া হয়েছে।

টেন কাট প্রায় চার দশক ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত। এর আগে তিনি স্বদেশি বিখ্যাত ক্লাব আয়াক্স আমস্টারডামের কোচ ছিলেন। এছাড়া, বার্সেলোনা ও চেলসির মতো বিশ্বখ্যাত ক্লাবে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন দেখছে সুরিনাম। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে সরাসরি অংশ নেওয়ার টিকিট পেতে ব্যর্থ হওয়ায় তাদেরকে প্লে-অফে খেলতে হচ্ছে। আগামী ২৭ মার্চ মন্তেরেইতে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়েই শুরু হবে টেন কাটের যাত্রা।

বলিভিয়াকে হারাতে পারলে একই ভেন্যুতে ১ এপ্রিল ইরাকের বিপক্ষে খেলবে সুরিনাম। এই প্লে-অফের জয়ী দল ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে ‘আই’ গ্রুপে স্থান পাবে।

গত মাসে বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে গুয়াতেমালার কাছে ৩-১ গোলে হেরে যায় সুরিনাম। ফলে পয়েন্ট তালিকায় তাদেরকে টপকে কনক্যাকাফ অঞ্চলের ‘এ’ গ্রুপ থেকে সরাসরি মূল পর্বে ঠাঁই করে নেয় পানামা।

গুয়াতেমালার কাছে হারের পরপরই কোচের পদ থেকে ইস্তফা দেন স্ট্যানলি মেনজো। দ্রুতই তার স্থলাভিষিক্ত হিসেবে টেন কাটকে বেছে নেওয়া হলো। তিনি সবশেষ ২০২৩ সালে সুরিনামের সহকারী কোচ ছিলেন।

সুরিনাম ফুটবল অ্যাসোসিয়েশন টেন কাটের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেছে, ‘এসভিবি বিশ্বাস করে যে, তার পেশাগত দক্ষতা, কৌশলগত জ্ঞান ও নেতৃত্ব এই দলকে ফুটবলের সর্বোচ্চ স্তরে উন্নীত করতে সক্ষম হবে।’

LATEST POSTS

রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে...

এআইয়ের কারণে নয়, চাকরি হারাবেন নিজেকে আপগ্রেড না করলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? অনেকের ধারণা, এআই যত উন্নত হবে, মানুষের প্রয়োজন তত কমবে। কিন্তু...

মোবাইল সেবার মান যাচাইয়ে খরচ ২১ কোটি, চার বছরেও চূড়ান্ত প্রতিবেদন নেই

দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের মানসম্মত সেবা দিচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম কিনেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খরচ হয়েছিল ১৫ লাখ ইউরো (বর্তমান হিসাবে...

সীমান্ত যেখানে শেষ, বসন্ত সেখানে শুরু: কাওসার আহমেদ চৌধুরীর গান-গল্প

‘হাজার ফুলে ছেয়েছে যে পথ/ আমি চিনি, চিনি সে ঠিকানা/ তোমার মনের নীরব ভাষা, সে-ও তো আমার আছে জানা’—এই লাইনগুলো কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী ‘যেখানে...

Most Popular