Homeরাজনীতিবিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

-

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনরা যে ভয়টা পান, ওইটা থাকবে না। এই দেশ ও মাটি আপনার। একজন মুসলমানের যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে, এটা মনে রাখতে হবে। এখানে আমরা সবাই সমান। একই দেশের অধিবাসী।  

আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাইদের মধ্যে ভয়-আতঙ্ক কাজ করে। তারা মনে করেন—আমরা যদি অন্য কাউকে ভোট দেই, তাহলে ওরা যদি আমাদের ক্ষতি করে? অনেকে আমাকে বলেছেন—আমরা ধানের শীষে ভোট দিলাম, কিন্তু তারপর তো আপনারা থাকবেন না। তখন যদি দাঁড়িপাল্লার লোকজন আমাদের কিছু করে?

‘আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই—ধানের শীষের লোকেরা আপনাদের পাশে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

তিনি বলেন, একাত্তর সালের কথা মনে আছে? বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছিল। কেন? কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আমরা যুদ্ধ করেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম ও দেশটা স্বাধীন করেছি।  

বিএনপি মহাসচিব বলেন, এই স্বাধীনতাটা আমরা করেছি, অন্য কেউ করে দিয়ে যায়নি। আমরা দেশ ছেড়ে কোথাও যায়নি, কখনো যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যারা আজ দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

তিনি আরও বলেন, আমাদের সুযোগ এসেছে। এবার যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দেই। আপনারা ভোট দিয়ে যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ আইনশৃঙ্খলা জোরদারের কথা বলে, তাদের হাতকে শক্তিশালী করুন।

LATEST POSTS

করাচির গুল প্লাজার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

পাকিস্তানের করাচি শহরের গুল প্লাজার মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হয়েছে বলে জানা গেছে।আজ শুক্রবার স্থানীয় সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই...

আইএলটি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুতে বিদেশি খেলোয়াড় সংকটের শঙ্কা

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি)-এর সঙ্গে সময়সূচির সংঘাতে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর পর্বে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর...

বিজয় দিবসে তাজউদ্দীন আহমদের গাজীপুরের জন্মভিটায় নেই কোনো দর্শনার্থী

স্বাধীনতার পর এই প্রথম মহান বিজয় দিবসে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের গাজীপুরের কাপাসিয়ার বাড়িতে দর্শনার্থীদের ভিড় দেখা যায়নি।  স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সফল...

স্টারশিল্ড কী, ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ কেন

সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দেশটির সামরিক বাহিনীর ‘স্টারশিল্ড’ স্যাটেলাইট সংযোগ পুনরায় চালু হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ওই সেবায় বিধিনিষেধ আরোপ করেছিল বলে...

Most Popular