Homeবিনোদনবছরের প্রথম সনদ পেল ‘মানুষের বাগান’

বছরের প্রথম সনদ পেল ‘মানুষের বাগান’

-

সেন্সর সার্টিফিকেট পেয়েছে নুরুল আলম আতিক নির্মিত সিনেমা ‘মানুষের বাগান’। এ বছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমা এটি।

আজ রোববার নির্মাতা প্রতিষ্ঠান ইমপ্রেস এসব তথ্য জানিয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শিগগির বড় পর্দায় ‘মানুষের বাগান’ দেখতে পারবেন দর্শক।

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। এতে ‘মানুষের বাগান’ শিরোনামে একটি গান করছে ব্যান্ড দল চিরকুট। গানটির গীতিকার নাহিদুর রহমান আনন্দ।

এছাড়া পোস্টারে দেখা গেছে, পৃথিবীর গোল আকৃতিকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে অনেক মানুষ! তারা একেকজন একেক কাজে ব্যস্ত! সব বয়সী মানুষ রয়েছে সেখানে। ঠিক যেন মানুষের বাগান!

সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

LATEST POSTS

আন্দোলন ‘নিয়ন্ত্রণে’, শিগগির ইন্টারনেট চালু: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, দেশের পরিস্থিতি এখন 'সম্পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে।আজ সোমবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন...

‘প্ল্যান’ নিয়ে আভাস দিলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের দৈনন্দিন সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। তিনি বলেন, রাজনীতি শুধু সেমিনার আর সিম্পোজিয়ামের...

সব সংস্করণেই আরও বেশি ম্যাচ চান শান্ত

আগামী বছরে ঠাসা আন্তর্জাতিক সূচি নিয়ে একটুও উদ্বিগ্ন নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং তিন সংস্করণেই আরও বেশি ম্যাচ খেলতে আগ্রহী তিনি।...

১০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ৩০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটি

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীরে পড়ে যাওয়ার ১০ ঘণ্টা পার হলেও শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি।রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত...

Most Popular