Homeআন্তর্জাতিকফিলিপাইনে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৮

ফিলিপাইনে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৮

-

ফিলিপাইনের দক্ষিণ উপকূলের কাছে ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ওই ফেরিতে সাড়ে ৩০০ জনের বেশি যাত্রী ও নাবিক ছিলেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।

এমভি ট্রিশা কার্স্টিন–৩ নামে ওই ফেরি থেকে উদ্ধারকর্মীরা ৩১৬ জনকে উদ্ধার করেছেন। অন্তত ২৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

পণ্য ও যাত্রীবাহী ফেরিটি দেশের দক্ষিণাঞ্চলীয় মূল ভূখণ্ড মিনদানাও থেকে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জোলো দ্বীপের পথে যাচ্ছিল। সোমবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে সেটি বিপৎসংকেত পাঠায়।

কর্তৃপক্ষ জানায়, ফেরিটি ডুবে যাওয়ার কারণ তদন্ত করা হচ্ছে। সাত হাজার ১০০ দ্বীপের দেশ ফিলিপাইনে ফেরি দুর্ঘটনার ইতিহাস দীর্ঘ।

এএফপি জানায়, টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র নোয়েমি কায়াবিয়াব বলেন, কয়েকজন জীবিত উদ্ধার ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ওই সময় সাগর খুব উত্তাল ছিল।

বাসিলান প্রদেশের গভর্নর মুজিভ হাতামানের ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, জীবিত উদ্ধার পাওয়া লোকেদের গায়ে কম্বল জড়ানো ছিল।

বাসিলানের জরুরি সেবাকর্মী রোনালিন পেরেজ এএফপিকে বলেন, বিপুল সংখ্যক উদ্ধার পাওয়া মানুষের চাপে উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন।

পেরেজ বলেন, মূল চ্যালেঞ্জ হলো আসতে থাকা রোগীর সংখ্যা। এই মুহূর্তে আমাদের জনবল সংকট রয়েছে। 

ফিলিপাইনে বিভিন্ন সময় ফেরি দুর্ঘটনার জন্য দুর্বল রক্ষণাবেক্ষণ ও অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করা হয়। তবু কম খরচের কারণে অনেক ফিলিপিনো এখনো ফেরিতে যাতায়াত করেন।

২০২৩ সালের মে মাসে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় ২৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন শিশু ছিল।

এর আগের বছর ১৩৪ জন বহনকারী একটি দ্রুতগতির ফেরিতে আগুন লাগার ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়।

LATEST POSTS

বিপিএল কোথায় দেখবেন জেনে নিন

আজ শুক্রবার শুরু হচ্ছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে সরাসরি...

বাংলাদেশে ভারতীয় মিশন-পোস্টের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার, প্রত্যাশা নয়াদিল্লির

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।তারা বলছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের...

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

এআই চ্যাটবট ‘ক্লড’-এর সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।সম্প্রতি অ্যানথ্রপিক তাদের এআই ব্যবহারের নীতিমালায় এই নতুন শর্ত যুক্ত করেছে। তারা বলেছে,...

এডিপি বাস্তবায়ন ৫০ বছরে সর্বনিম্ন

সদ্য সমাপ্ত অর্থবছরে বরাদ্দের বিপরীতে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন দাঁড়িয়েছে ৬৭ দশমিক ৫ শতাংশ, যা গত ৫০ বছরের মধ্যে সর্বনিম্ন।পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ...

Most Popular