Homeরাজনীতি‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান

‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করলেন তারেক রহমান

-

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘প্রিয় বাংলাদেশ’ বলে বক্তব্য শুরু করেন তিনি।

এর আগে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৪ মিনিটে জনসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান তিনি।

বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি বাস থেকে নামেন এবং মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা তাকে ঘিরে রেখে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করেন।

তারেক রহমান বাস থেকে নামার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও বাস থেকে নামেন।

বিমানবন্দর থেকে মঞ্চে পৌঁছাতে তারেক রহমানের তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে।

মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং যুগপৎ আন্দোলনে যুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমানকে বহনকারী বাসটি মঞ্চের কাছাকাছি এলে মঞ্চ থেকে ‘তারেক রহমানকে স্বাগতম’ স্লোগান দেওয়া হয়।

এর আগে ৩০০ ফিট সড়কে প্রবেশের পর বিপুল মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে নিরাপত্তাকর্মীদের বেশ বেগ পেতে হয়।

বক্তব্য শেষ করার পর তারেক রহমান ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি।

LATEST POSTS

ফেভারিট ব্রাজিলের বিপক্ষে ‘ফেভারিট’ হয়েই টক্কর দেওয়ার হুঙ্কার মরক্কোর

১৯৯৮ সালের পর আবারও বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ব্রাজিল-মরক্কো। তবে ১৯৯৮ সালের মরক্কোর সঙ্গে যে বর্তমান দলটির তফাৎ আছে তা বুঝিয়ে দিতে চাইলেন দলটির...

কুড়িগ্রামে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত...

এআই কি আমাদের মধ্যে ফারাক বাড়াচ্ছে?

বৈশ্বিক পরিস্থিতি জানতে নিয়মিত বিশ্বব্যাংকের টেলিযোগাযোগ সম্পর্কিত প্রতিবেদনগুলো পড়ি। ২০০৭ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) গেলে বিশ্বব্যাংক আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল টেলিকমিউনিকেশন রেগুলেটরি হ্যান্ডবুকের...

বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন গভর্নর

কর্মকর্তাদের বিক্ষোভ এবং সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের গুঞ্জনের মধ্যে অফিস ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।আজ বুধবার দুপুর ২টার দিকে তিনি এক সংবাদ...

Most Popular