Homeসারাদেশপ্রার্থীর আচরণবিধির প্রজ্ঞাপন জারি, লঙ্ঘনে জরিমানা ১ লাখ টাকা

প্রার্থীর আচরণবিধির প্রজ্ঞাপন জারি, লঙ্ঘনে জরিমানা ১ লাখ টাকা

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার রাতে সংশোধিত এ বিধিমালা প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণবিধি-২০২৫ এ সংশোধন এনেছে নির্বাচন কমিশন।  

সংশোধিত গেজেট অনুযায়ী, প্রতি সংসদীয় আসনের প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে ওয়ার্ড প্রতি একটি বা পুরো নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না।

কোনো প্রার্থী জনসভা করতে চাইলে তার ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

ওই স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

এরআগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান ছিলো। ইসি একে দেড় লাখ টাকা করার প্রস্তাব দেয়।

আজ প্রকাশিত নতুন সংশোধিত গেজেটে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো নির্বাচনী এলাকায় একক কোনো জনসভায় একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।

LATEST POSTS

জেমিনাই-চ্যাটজিপিটিকে একটি প্রশ্ন করলে কত বিদ্যুৎ ও পানি খরচ হয়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু গবেষণাগারের প্রযুক্তি নয়। চ্যাটজিপিটি, গুগল জেমিনাই, মাইক্রোসফট কোপাইলটের মতো এআই টুল প্রতিদিন কোটি কোটি মানুষের নানা কাজে ব্যবহার...

গাছ লাগানোর সাফল্য নয়, বাঁচানোর হিসাব চাই

বর্ষাকাল এলেই আব্বা আমাকে নিয়ে নওগাঁর গ্রামের বাড়িতে আম, কাঁঠালসহ নানা ফলদ গাছের চারা লাগাতে বের হতেন। কাদামাটির পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি জায়গা বেছে...

প্রতি ঈদে কেন চামড়ার দাম কমে যায়

ঈদের ছুটি শেষে মানুষ যখন রাজধানীতে ফিরছেন, তখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের চোখে পড়ছে এক অস্বস্তিকর দৃশ্য। অনেক জায়গায় পড়ে আছে কোরবানির পশুর চামড়া। বাতাসে...

তেলেগু ও কুর্গি, দুটি ভিন্ন রীতিতে হবে বিজয়-রাশমিকার বিয়ে

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা তাদের নিজ নিজ সংস্কৃতিকে মেনে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি দুটি ভিন্ন রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।আজ বুধবার...

Most Popular