Homeআন্তর্জাতিকপাকিস্তানে ঘন কুয়াশায় ট্রাক খালে পড়ে নিহত ১৪

পাকিস্তানে ঘন কুয়াশায় ট্রাক খালে পড়ে নিহত ১৪

-

পাকিস্তানের পাঞ্জাবে একটি ট্রাক খালে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দ্য ডনের খবরে এমনটি বলা হয়েছে।

শুক্রবার রাত ঘন কুয়াশার মধ্যে প্রদেশের সারগোধা জেলায় গালাপুর বাংলা সেতু থেকে ট্রাকটি খালে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে

পাঞ্জাব রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানান, ট্রাকটি ইসলামাবাদ থেকে ফয়সালাবাদ যাচ্ছিল। যাত্রীরা এক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাচ্ছিলেন।

রেসকিউ ১১২২-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে মহাসড়ক বন্ধ ছিল, তাই গাড়িটি স্থানীয় সড়ক ধরে চলেছিল। কোট মোমিন উপজেলার গালাপুর খাল সেতুর এলাকায় যাওয়ার পর ট্রাকটি খালে পড়ে যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ট্রাকটি ‘দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে’ দুর্ঘটনার শিকার হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, খালটি শুকনো ছিল, তবে যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে ছিলেন। স্থানীয় সময় রাত ১টা ৪৮ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়।

LATEST POSTS

এবার ২ উইকেট নিলেও খরুচে রিশাদ 

প্রথম ম্যাচে ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন রিশাদ হোসেন, উইকেট না পেলেও রান আটকে রাখার কাজটা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। বিগ ব্যাশে নিজের দ্বিতীয়...

রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্ত এলাকায় আতঙ্ক

মিয়ানমারের রাখাইনে সীমান্তবর্তী এলাকায় ভারী গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ শনিবার ভোর থেকে প্রায় ৫ ঘণ্টা ধরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং...

আইফোন ডুয়ো: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটিতে কী আছে

প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মোচিত হয়েছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো।বুধবার রাতে অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে প্রথমবারের মতো পণ্য উন্মোচন অনুষ্ঠানে এ...

৮০ ও ৯০-এর দশক যদি এতই চমৎকার হয়ে থাকে, তাহলে বর্তমানটা গড়ে তুলল কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে ৮০ ও ৯০-এর দশকের নস্টালজিয়া। সবাই যেন বর্তমান সময়ের নিজেদের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ৮০ ও ৯০-এর দশকের অবয়বে রূপ...

Most Popular