Homeবিনোদনপপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

-

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ। পরে এক সন্দেহভাজনকে আটক করা হয়।

একজন পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, লক্ষ্যবস্তু করা বাড়িটি রিয়ানার এবং ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়।

তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানিয়েছে, ঘটনার সময় রিয়ানা ওই বাড়িতে ছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রায় ৩০ বছর বয়সী এক নারী গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে রিয়ানার বাড়ি থেকে প্রায় ৮ মাইল দূরে ওই নারীর গাড়ি খুঁজে পাওয়া যায় এবং সেখান থেকেই তাকে আটক করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

LATEST POSTS

একটি দল প্রার্থীদের জেতাতে ভোটারদের ঢাকায় অন্তর্ভুক্ত করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগরীতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে।আজ...

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক ভাষণে নিজ দেশের 'প্রাচীন সভ্যতার' প্রশংসা করেছিলেন। তিনি সদর্পে জানিয়েছিলেন, তার...

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসে নেইমার!

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে শৈশবের ক্লাব সান্তোসেই থাকতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ক্লাবটি অগ্রসর পর্যায়ের আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন-এর...

‘রাজনৈতিক মতভিন্নতার কারণে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়’

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ...

Most Popular