Homeআন্তর্জাতিকনাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

-

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সেখানে গণবিক্ষোভ দমন অভিযানে হাজারো মানুষ নিহত ও গ্রেপ্তার হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন।

বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ‘বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের (শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক) সুবিধাজনক পরিবহন ব্যবস্থার মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

গত ডিসেম্বরে স্থানীয় মুদ্রার পতন ও জীবনযাত্রার ব্যয় হঠাৎ বেড়ে যাওয়ার প্রতিবাদে দোকানিরা রাস্তায় নামলে বিক্ষোভের সূচনা হয়। অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটসের দাবি, নিরাপত্তা বাহিনী অন্তত তিন হাজার ৪২৮ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং ১০ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেয়। 

LATEST POSTS

ঈদের ৩ নাটকে তানজিকা আমিন

দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তানজিকা আমিন। নাটক, চলচ্চিত্র, ওটিটি—তিন মাধ্যমেই সরব তিনি। তবে, এবারের ঈদে শুধুমাত্র নাটকেই তাকে দেখা যাবে।এখন পর্যন্ত ঈদের...

পাকিস্তান সিরিজ হবে দুই ধাপে, জানালেন ফাহিম

আগামী বছরই বাংলাদেশে পুর্নাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে ঠিক সে সময়েই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে সূচি সংঘাতের কারণে বাংলাদেশের...

বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন লেগেছে।  আজ শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত...

৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন, ১ হাজার ডলার দাবি হ্যাকারদের

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে হ্যাকার গ্রুপ 'মাদারাক্স'।তাদের দাবি, এই তথ্যগুলো চাকরি খোঁজার প্ল্যাটফর্ম 'বিডিজবস' থেকে নেওয়া হয়েছে।তবে এ...

Most Popular