Homeরাজনীতিতারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

-

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার সকাল ৯টা গুলশানে নিজ বাসা থেকে তারেক রহমান বৈঠকে অংশ নেন।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আধা ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চ এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

LATEST POSTS

‘আনুষ্ঠানিকভাবে’ ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে 'ভেনেজুয়েলার তেল' বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম চালানে ৫০০ মিলিয়ন ডলারের তেল (বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার ১০০ কোটি) বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এক...

রেকর্ড দাম পেয়ে প্রথমবার কলকাতায় মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে দলে পেতে শুরুতেই লড়াইয়ে নামল চেন্নাই সুপার কিংস, তাদের সঙ্গে পাল্লা দিয়ে এক পর্যায়ে হাল ছাড়ল দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজের সাবেক এই দুই দলের...

নরসিংদী মুক্ত দিবসের অনুষ্ঠানে ছিলেন না ডিসি-এসপি, স্থানীয়দের ক্ষোভ

১২ ডিসেম্বর নরসিংদী মুক্ত দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক উপস্থিত না থাকায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।১৯৭১ সালের এই দিনে পাকিস্তান...

ইউটিউবের ভিউ নিয়ে যে পরিবর্তন আসছে

সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে সাধারণ ভিডিওর ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসবে।এখন...

Most Popular