Homeসারাদেশট্রাফিক পুলিশকে ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

-

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করা সেই সিএনজিচালিত অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ সোমবার রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে।

সম্প্রতি কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করেন ওই অটোরিকশাচালক। তাকে বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে ছেঁচড়ে প্রায় ২০০ মিটার নিয়ে যায়।

LATEST POSTS

টং দোকান থেকে ‘ক্যাসিনো সম্রাট’: অনলাইন জুয়ার আড়ালে রুবেলের সম্পদের পাহাড়

একসময় টং দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের আর্থিক সংকট সামলাতে ছোটখাটো কাজও করতে হয়েছে। সেই রুবেল মিয়ার জীবনেই কয়েক বছরের ব্যবধানে এসেছে নাটকীয়...

কাফকার পৃথিবী, দস্তয়েভস্কির বিবেক: মানুষ এখনো যেখানে বন্দি

ব্যাটম্যান-সুপারম্যান, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, মেসি-রোনালদো, স্যামসাং-অ্যাপেল—কত ধরনের দ্বৈরথ বিশ্বজুড়ে। কিছু দ্বৈরথ আবার মনস্তাত্ত্বিকও হতে পারে। কখনো কখনো কিছু মানুষের মনস্তত্ত্বই হয়ে ওঠে দর্শন। সম্পূর্ণ ভিন্ন দর্শনে...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।বুধবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ১৮ হাজার...

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।এবার সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকে প্রকাশ পাচ্ছে নতুন গানগুলো। সে কারণে এখন...

Most Popular