Homeরাজনীতিজাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

-

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এ সময় তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর সেখান থেকে বের হয়ে গাড়িতে বসে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তারেক রহমান। 

এর আগে সন্ধ্যায় সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র নেতারা।

রাতে শ্রদ্ধা নিবেদন শেষে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় অপেক্ষা করায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

পরে রাত ১০টা ৩২ মিনিটে তাকে বহনকারী বাসটি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে। 

তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

 

LATEST POSTS

ডিজিটাল হয়রানি নিঃশব্দে তাড়া করে বেড়ায় নারী অ্যাথলেটদের

নারীর প্রতি সহিংসতা নিরসনের আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে ২৫ নভেম্বর শুরু হওয়া '১৬ দিনের অ্যাক্টিভিজম'-এর অংশ হিসেবে দ্য ডেইলি স্টার স্পোর্টস নজর দিয়েছে বাংলাদেশের নারী...

সেন্টমার্টিন যেতে চান, কোথায় পাবেন ট্রাভেল পাস?

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিন। দ্বীপটির পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বছরে মাত্র দুই মাস দ্বীপে রাত্রীযাপনের সুযোগ পাচ্ছেন...

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়?

পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অনেকের কাছেই রকেট সায়েন্সের মতো জটিল মনে হতে পারে। তবে বাস্তবে প্রক্রিয়াটি বোঝা খুব কঠিন নয়। আসল চ্যালেঞ্জ হলো—এটি...

অর্থনৈতিক চাপে প্রাইভেটকার বিক্রি কমে ১৩ বছরে সর্বনিম্ন

বাংলাদেশে প্রাইভেটকার বিক্রি কমে গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।গত বছর নিবন্ধন হয়েছে ৯ হাজার ৩৮৭টি নতুন প্রাইভেটকার। ২০২৪ সালেও ১০ হাজার ৪৯৯...

Most Popular