Homeতথ্যপ্রযুক্তিচীনা গুপ্তচরের সঙ্গে সিইওর প্রেমে ২০০ বিলিয়ন ডলার হারানোর ঝুঁকিতে এনভিডিয়া

চীনা গুপ্তচরের সঙ্গে সিইওর প্রেমে ২০০ বিলিয়ন ডলার হারানোর ঝুঁকিতে এনভিডিয়া

-

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিপ্লবের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি এবং বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এক চীনা নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করার পর নিজের পদ হারানোর ঝুঁকিতে আছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের বরাতে জানা গেছে, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামে পরিচিত ওই নারী একজন গুপ্তচর। তিনি চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

এর ফলে শুধু জেনসেন হুয়াং নন, তার প্রতিষ্ঠানও বড় ধরনের ঝুঁকিতে পড়েছে।

আজ সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর মার্কিন পুঁজিবাজারে লেনদেন শুরুর আগেই এনভিডিয়ার শেয়ারের দাম ৪ শতাংশের বেশি কমেছে।

এতে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২০৭ বিলিয়ন ডলার কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের কারণে গত সপ্তাহে কোম্পানিটির বাজারমূল্য ৪৩৩ দশমিক আট বিলিয়ন ডলার কমে যায়।

পদ নিয়ে শঙ্কা

বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগ থাকা চীনা ব্যবসায়ী নারী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর সাড়ে ৪ ট্রিলিয়ন (৪ লাখ ৫০ হাজার কোটি) ডলারের সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠানটির নেতৃত্বে জেনসেন হুয়াংয়ের থাকা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা।

এই সম্পর্কের কারণে জাতীয় নিরাপত্তা নিয়ে সম্ভাব্য উদ্বেগ তৈরি হওয়ায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।

নিজ খাতের নির্বাহীদের পাশে পেলেও বিশেষজ্ঞরা বলছেন, জেনসেন হুয়াংয়ের এই বিপদ সহজে কাটবে না। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার গুরুত্বপূর্ণ পদটি হারানোর ঝুঁকিতে আছেন তিনি।

জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন সিলিকন ভ্যালির প্রভাবশালী বিনিয়োগ প্রতিষ্ঠান সিকোইয়া ক্যাপিটালের অংশীদার শন ম্যাগুয়ার। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ম্যাগুয়ারের পোস্টটি শেয়ার করে শুধু লেখেন, ‘আমি একমত।’

ওয়াল স্ট্রিটের হেজ ফান্ড ব্যবস্থাপক বিল অ্যাকম্যান বলেন, ‘জেনসেন হুয়াং একজন মানুষ। তিনি অসাধারণ একজন মানুষও। অসাধারণ মানুষেরাও ভুল করেন।’

রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন জেনসেন হুয়াং।

এর আগে হুয়াং ও চীনা গুপ্তচর সন্দেহে থাকা ওই নারীর মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছিল এনভিডিয়া।

অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করেন—এ অভিযোগ চীনও অস্বীকার করেছে। দেশটির ভাষ্য, এটি ‘চীনের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়’।

LATEST POSTS

হাদি হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।আজ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া...

ভারত থেকে এলো ২৪.২ টন কাঁচা মরিচ, আমদানি ব্যয় কেজিপ্রতি ১৩৫ টাকা

দেশের বাজারে সরবরাহ সংকট দূর ও লাগামহীন দাম কমানোর লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম দুই চালানে ২৪ টন ২০০ কেজি কাঁচা মরিচ আমদানি...

প্রথমবার তুরস্ক এসে ভীষণ ভালো লাগছে: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা হিসেবে পরিচিত তিনি। দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি।সত্যজিৎ রায়ের সিনেমা করেও নন্দিত হয়েছেন।জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয়...

বিশ্ববাজারে সোনার দাম হু হু করে বাড়ছে কেন?

দেশের বাজারে আবারও রেকর্ড ভাঙল সোনার দাম। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। এটি...

Most Popular