Homeসারাদেশচট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

চট্টগ্রামে সরকারি গাড়িতে হামলা, দৌড়ে প্রাণরক্ষা ২ রাজস্ব কর্মকর্তার 

-

চট্টগ্রাম কাস্টমস হাউসের দুই রাজস্ব কর্মকর্তার সরকারি গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

আজ সকালে নগরীর আগ্রাবাদ জাম্বুরি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে কাস্টমসের সহকারী কমিশনার আসাদুজ্জামান ও তার এক সহকর্মী ছিলেন। 

আসাদুজ্জামান চট্টগ্রাম কাস্টমসের হাউসে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) বিভাগে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। এ বিভাগটি নিষিদ্ধ পণ্য শনাক্ত ও আটকের বিষয়ে কাজ করে।

কাস্টমস ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন দুই রাজস্ব কর্মকর্তা। পথিমধ্যে গাড়িটি জাম্বুরি মাঠের কাছে সিডিএ ১ নম্বর গেট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন মুখোশধারী ব্যক্তি সেটির গতিরোধ করেন। হামলাকারীরা এসময় গাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলেন। প্রাণ বাঁচাতে দুই রাজস্ব কর্মকর্তা গাড়ি থেকে নেমে দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

হামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউজের ডিপুটি কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে হামলার চালিয়েছে। একপর্যায়ে তারা “গুলি কর, গুলি কর” বলেও একে অপরকে নির্দেশনা দিচ্ছিল। ওই দুই কর্মকর্তা গাড়ি ছেড়ে দৌড় দেওয়ায় প্রাণে বেঁচে যান। আমরা ইতোমধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়েছি।’ 

তারেক আরও বলেন, ‘সম্প্রতি কাস্টমস কয়েকটি চক্রের আমদানি করা চোরাচালানের পণ্য জব্দের পাশাপাশি মাল খালাসের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। এতে একাধিক সিন্ডিকেট ক্ষুব্ধ হয়।’

এর আগেও, এসব চক্র আসাদকে হুমকি দিয়েছিল বলে জানান তিনি। 

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিসি পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির বলেন, ‘হামলাকারীদের শনাক্তে ইতোমধ্যে পুলিশি তদন্ত শুরু হয়েছে।’

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular