Homeসারাদেশগোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের

গোপালগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পরিবারের

-

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করেছে।

আজ শুক্রবার মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল দ্য ডেইলি স্টারকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিক্ষার্থীর মা বাদী হয়ে মাদ্রাসা সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষক খাদিজা বেগমের বিরুদ্ধে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছুদিন আগে মাদ্রাসা ছুটির পর খাদিজা ম্যাডামের সহযোগিতায় মাহমুদুল হাসান আমার মেয়েকে ধর্ষণ করেন। ঘটনার ৮ দিন পর গত বুধবার মেয়ে আমাদের বিষয়টি জানায়। আত্মহত্যা করবে বলেও সে হুমকি দেয়।’

পরে গতকাল বৃহস্পতিবার মেয়েটি আত্মহত্যা করে বলে জানিয়েছে পরিবার।

এরপর গ্রামবাসী অভিযুক্ত মাদ্রাসা সুপারকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক শীতল চন্দ্র পাল বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে। মাদ্রাসা সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ও শিক্ষক খাদিজা বেগমকে আটক করা হয়েছে।’

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular