Homeখেলাধুলাখুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত

খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত

-

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা ব্যস্ত ছিলেন বিজয় দিবসের প্রীতি ম্যাচে। বন্ধুত্বের আদলে আয়োজিত ম্যাচের মাঝেই পান আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানের রেকর্ড মূল্যে দল পাওয়ার খবর। আনন্দের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি মোস্তাফিজকে খোঁচা মেরে মজাও করলেন শান্ত।

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বিজয় দিবসে বর্তমান খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করে। মিরাজের নেতৃত্ব ‘অদম্য’, শান্তর ‘অপরাজেয়’ দলকে হারিয়ে অল স্টার্স কাপ জিতেছে।

এই ম্যাচ শেষেও আলোচনায় চলে আসেন মোস্তাফিজ, কারণ খানিক আগেই নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তিনি দল পান কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলের নিলামে বাংলাদেশের কোন খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ মূল্য। মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় তিন দল। চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসকে টপকে তাকে দলে পায় কলকাতা।

সংবাদ সম্মেলনে শান্ত দেন উচ্ছ্বসিত প্রতিক্রিয়া,  ‘শুনলাম খুবই ভালো খবর। কত জানি না। (সংবাদিকরা দাম জানানোর পর)… ভাই এটা খুবই ভালো খবর। আপনাদের উচিত এটাকে যত বেশি সম্ভব ভালোভাবে প্রচার করা।’

এখন সতীর্থের কাছ থেকে ট্রিট বুঝে নেবেন কিনা জানতে চাওয়া হলে খোঁচা মেরে মজা নেন শান্ত,  ‘চেষ্টা করব নেওয়ার (ট্রিট)। করাবে না মনে হয় (ট্রিট),  তবে চেষ্টা করব নেওয়ার, কিন্তু সংশয় আছে।’

মোস্তাফিজের চড়া মূল্য দেখে ভীষণ খুশি মিরাজও। তার কাছে এটা মনে হচ্ছে দেশের জন্য আশীর্বাদ,  ‘নিলাম দেখিনি, শুনেছি ও খুব ভালো দাম পেয়েছে। এটা আমাদের জন্য আশীর্বাদ।’

এদিন নিলামে উঠলেও দল পাননি বাংলাদেশের আরেক তারকা তাসকিন আহমেদ।

LATEST POSTS

গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ

গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অপরিবর্তিত থাকায় সেখানে সামরিক উপস্থিতি জোরদার করতে শুরু করেছে ইউরোপের সামরিক শক্তিগুলো। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ফ্রান্স...

৫ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে পাঁচ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল ৩টা মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে আজ রাত...

বহু দূরের মহাজাগতিক বস্তু আবিষ্কার বাংলাদেশি জ্যোতির্বিদের, গ্রহ নাকি নক্ষত্র?

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদেশি গবেষক।এই অসামান্য কীর্তির নেপথ্যে আছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পিএইচডি...

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডেইলি স্টারের সুকান্ত হালদার

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাত নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সুকান্ত হালদার।গত...

Most Popular