Homeসারাদেশখালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছাবে মঙ্গলবার সকাল ৮টায়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা পৌঁছাবে মঙ্গলবার সকাল ৮টায়

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে আগামী মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্স।

আজ রোববার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তারা বলছেন, বিএনপি চেয়ারপাসনের জন্য যে এয়ার অ্যাম্বুলেসের ব্যবস্থা করা হয়েছে, সেটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে ওই সময়ে ঢাকায় অবতরণের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে বেবিচক সূত্র।

এক কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর তাকে বিদেশে নেওয়া হবে।

প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় কাতার বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে।

কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সেটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ এটি পরিচালনা করে।

প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর পরিচালনা করে, যা রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিচালনা করে।

চ্যালেঞ্জার ৬০৪ দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য পরিচিত। এটি আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।

বিএনপি চেয়ারপারসন গত ২৩ ডিসেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের মূল উড়োজাহাজটি ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য পূর্বপরিকল্পিত স্থানান্তর বিলম্বিত হচ্ছে। সমস্যার সমাধান হলে শনিবার উড়োজাহাজটি পৌঁছাতে পারে।

LATEST POSTS

তামাকের সহজলভ্যতা বাড়াচ্ছে অসংক্রামক রোগের বোঝা

বাংলাদেশে লাখো মানুষ তামাকজনিত রোগে মারা যান। অথচ যে পণ্য এই বিপুল মৃত্যু ও বিভিন্ন অসংক্রামক রোগের জন্য দায়ী, সেটিই এখনো দেশের সস্তা ও সহজলভ্য...

আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার

বিশ্বব্যাংক-আইএমএফের `স্প্রিং মিটিং’-এর সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে বলে সংবাদমাধ্যমে আসা খবরকে নাকচ করে দিয়েছে সরকার।ওয়াশিংটনস্থ...

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা 'কিং' আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪...

যুক্তরাষ্ট্রে পাঠানো হবে ভেনেজুয়েলার ৩-৫ কোটি ব্যারেল তেল

ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০০ কোটি ডলারের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বার্তা সংস্থা রয়টার্স আজ...

Most Popular