Homeবিনোদনকে-পপের শীর্ষ বাজার কোরিয়া-জাপান-ইন্দোনেশিয়া

কে-পপের শীর্ষ বাজার কোরিয়া-জাপান-ইন্দোনেশিয়া

-

বিদায়ী বছরের কোরিয়ান পপের (কে-পপ) সবচেয়ে বড় বাজার ছিল দক্ষিণ কোরিয়া, জাপান ও ইন্দোনেশিয়া। এই তালিকা দেখে বোঝা যায়, কে-পপ এখনো এশিয়াতে শক্তিশালী অবস্থানে আছে। তবে বিশ্বজুড়ে এর প্রসার হচ্ছে।

কে-পপ রাডার এই তথ্য প্রকাশ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে।

কেপপ রাডার একটি আন্তর্জাতিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম, যারা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউটিউব ভিউ ট্র্যাক করে কে-পপের আন্তর্জাতিক দর্শক বাজারের তথ্য প্রকাশ করেছে।

এর আগেও এই তিন দেশ শীর্ষতে ছিল। তবে এর বাইরে যুক্তরাষ্ট্র এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ভারত পাঁচে নেমে গেছে।

তাইওয়ান নবম স্থানে উঠে বিশ্ব শীর্ষ দশে প্রবেশ করেছে। যুক্তরাজ্য ২০-এর বাইরে থেকে হঠাৎ ১৭তম স্থানে উঠে এসেছে। ফ্রান্স, জার্মানি ও কানাডাও র‌্যাংকিংয়ে এগিয়ে এসেছে।

LATEST POSTS

বিক্ষোভে উত্তাল ইরানে সংঘর্ষে নিহত ৬, গ্রেপ্তার ৩০

মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থবিরতার প্রতিবাদে ইরানে বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমনটি বলা...

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের নির্বাচনী সমঝোতা হয়েছে এবং দলগুলো একসঙ্গে নির্বাচন অংশ নেবে।আজ রোববার সন্ধ্যায় রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে...

গ্রুপ পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়?

২০২৬ বিশ্বকাপের সব গ্রুপ চূড়ান্ত হয়েছে আগেই। ড্রয়ের পরদিন শনিবার সব ম্যাচের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ফিফা।ফুটবলের সর্বোচ্চ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অন্যতম আয়োজক...

বসু বাহিনী: ডাকাত থেকে মুক্তিযোদ্ধা বাহিনী

বিজয়ের ৫৩ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের বহু ঘটনাই এখনো প্রচারের আলোয় আসেনি। দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে এমনই বীরত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে...

Most Popular