Homeসারাদেশকুলাউড়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কুলাউড়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার দুপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওসি বলেন, ‘নিহত সুখিরাম উরাং (২৮) মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে। দুপুরের দিকে তিনি সীমান্তের ১৮৪৪ নম্বর পিলারের পাশের জমিতে কাজ করছিলেন।’

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রমের ফলে গুলিবিদ্ধ হয়ে ওই বাংলাদেশি তরুণ নিহত হয়ে থাকতে পারেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দুপুর দেড়টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুখিরামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান।

কুলাউড়া উপজেলা পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘সুখিরামের পিঠে গুলি লাগলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’

কুলাউড়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার আগেই সুখিরামের মৃত্যু হয়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular