Homeসারাদেশওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

-

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন হাদির সমর্থকরা।

বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ থানার আশপাশে মিছিল করেন। এ সময় তারা ‘তুমি কে আমি কে? হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় দূতাবাস ঘেরাও করো’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্লোগানও দেন।

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।

এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

LATEST POSTS

গুগলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চ্যাটজিপিটির সার্চ

নেটিজেনরা প্রথম গুগল সার্চের সঙ্গে পরিচিত হন ১৯৯৮ সালে। কিছুদিন আগেও ইন্টারনেটে যেকোনো কিছু খোঁজার বা সার্চ করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ও সহজ উপায় ছিল...

হামের আঘাতের পর দরিদ্রদের ঘাড়ে ঋণের বোঝা

চলমান হামের প্রাদুর্ভাবে আক্রান্ত পরিবারগুলোর ওপর আর্থিক চাপ ভয়াবহ আকার ধারণ করেছে। চিকিৎসা-সংশ্লিষ্ট ব্যয় মেটাতে প্রতি ১০টি পরিবারের প্রায় ৯টিকেই ঋণ নিতে হয়েছে এবং ১০টির...

‘দম’ সিনেমার সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা জানালেন নূর ইসলাম

ঈদে মুক্তি পেয়েছে পরিচালক রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’। আফগানিস্তানে তালেবানদের হাতে অপহৃত এক বাংলাদেশির শ্বাসরুদ্ধকর বেঁচে ফেরার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা।...

কিম কারদাশিয়ানের ব্র্যান্ডের বিরুদ্ধে ২ লাখ ডলারের সমঝোতা, নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত

বাংলাদেশে জন্ম নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহনাজ রহিমের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে কিম কারদাশিয়ানের ফ্যাশন ব্র্যান্ড স্কিমস বডির বিরুদ্ধে করা একটি মামলায় সফলভাবে সমঝোতায় পৌঁছেছে।এই...

Most Popular