Homeসারাদেশওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

-

গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। 

আজ সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। 

এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। 

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে আটক করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। 

এ ঘটনায়  শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি তিন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাব।

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গতকাল রোববার রাতে রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।

LATEST POSTS

বিএনপির অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান কি রাজনৈতিক চাপ সামাল দিতে পারবে?

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটি এমন সময়ে গুঁড়িয়ে দেওয়া হলো, যখন চারদিকে হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাবে মানুষ বিপর্যস্ত। অবশ্য ঘটনার পরদিন থেকেই সেখানে স্বাস্থ্যকর্মীরা খোলা আকাশের নিচে...

বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ: আইএমএফ

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাসে জানানো হয়েছে।সম্প্রতি সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকা...

শাকিবের ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু, নায়িকা সাবিলা নূর

ঈদে মুক্তি পেয়ে প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। এর মধ্যেই নতুন সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।আসন্ন কোরবানির ঈদের সিনেমা...

অনলাইনে হয়রানি বন্ধে প্রয়োজন ডিজিটাল শিক্ষা: জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বলেছেন, কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে মানুষকে শিক্ষা দেওয়া উচিত।তিনি আরও বলেন, অনলাইনে হয়রানি বন্ধে...

Most Popular