Homeখেলাধুলাওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে সিরিজ নিউজিল্যান্ডের

ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে সিরিজ নিউজিল্যান্ডের

-

পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও পরে ধসে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফি, এজাজ প্যাটেলদের তোপ সামলাতে না পারে অসহায় আত্মসমর্পণ করল তারা। অনুমিতভাবে অনায়াসে জিতল নিউজিল্যান্ড।

মাউন্ট মাঙ্গানুইতে তৃতীয় ও শেষ টেস্ট নিউজিল্যান্ড জিতেছে ৩২৩ রানে। ৪৬২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় স্রেফ ১৩৮ রানে। ব্র্যান্ডন কিং (৬৭) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

৪২ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের নায়ক ডাফি। বাঁহাতি স্পিনার এজাজ ২৩ রানে নেন ৩ উইকেট। তিন টেস্টের সিরিজে প্রথমটি ড্র হওয়ার পর বাকি দুটি জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল।

 

LATEST POSTS

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আজ সোমবার রাতে...

আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন, মেটার নীতি লঙ্ঘনের অভিযোগ

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নিজস্ব নীতিমালা অনুযায়ী, কোনো দেশের সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কনটেন্ট থেকে আয় করার সুযোগ নেই। সেই নীতি অনুযায়ী সরকারি সংস্থার পেজ...

ঋণ নয়, এখন সরকারি সিকিউরিটিতেই ব্যাংকের বেশি আয়

২০২১ সালেও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস ছিল ঋণ বিতরণ। কিন্তু মাত্র চার বছরের ব্যবধানে সেই চিরচেনা চিত্র পুরোপুরি উল্টে গেছে। এখন আর ঋণ...

লন্ডনে মেয়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন ফাহমিদা নবী

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাহমিদা নবী এবার ঈদ উদযাপন করছেন লন্ডনে, একমাত্র মেয়ের সঙ্গে। ঈদ উপলক্ষে তিনি নতুন একটি গানও প্রকাশ করেছেন।লন্ডন থেকে মুঠোফোনে দ্য...

Most Popular