Homeবিনোদনএক ঝাঁক তারকার উপস্থিতিতে নতুন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু

এক ঝাঁক তারকার উপস্থিতিতে নতুন ওটিটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু

-

ডিজিটাল বিনোদনে ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলো আরেকটি নতুন নাম ‘দোয়েল’।

শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়ার ঘোষণা দিলো তারা।

আজ সোমবার ‘দোয়েল’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের মিলনমেলা বসেছিল।

শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুয়েল আইচ, শাইখ সিরাজ, মফিদুল হক, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, কণ্ঠশিল্পী নাসিম আলী খান, নাট্যকার মাসুম রেজা, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, ফোয়াদ নাসের বাবু, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ,  বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণসহ অনেকেই।

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন।

এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

তিনি বলেন, ‘বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারাবিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে ইতিবাচক ভূমিকা রাখতে পারব বলে আমরা আশাবাদী।’

‘দোয়েল’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্মটির অনুষ্ঠানের ধরণ, প্রতিষ্ঠার গল্প ও আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর ছিল যাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো ও ক্ষুদে শিল্পীদের দলীয় পরিবেশনা।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনী আনুষ্ঠানিকতা।

LATEST POSTS

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

বেড়েছে মুরগি ও ডিমের দাম

রাজধানীর বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে। দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা, সোনালি ৪০০ থেকে ৪৩০ টাকা ও ব্রয়লার মুরগি ২০০-২৩০...

Most Popular