Homeসারাদেশঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যা: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

-

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এক কর্মকর্তাকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে।

অভিযুক্ত হাসনুর রহমান নয়ন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা। তিনি উপজেলা পরিষদ ক্যাম্পাসের সরকারি কোয়ার্টারে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ওই কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর ৮টি ছানার জন্ম দেয়। গতকাল হঠাৎ কুকুরটিকে পরিষদ চত্বরে ছোটাছুটি ও কাঁদতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। স্থানীয়রা পুকুর থেকে মৃত ছানাগুলো উদ্ধার করে আনলে মা কুকুরটি পাশে বসে আর্তনাদ করতে থাকে। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কর্মকর্তা হাসনুর রহমান নয়ন বলেন, ‘সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিলেন। কিন্তু সেগুলো যে মেরে ফেলা হবে, তা ভাবিনি। এ ঘটনার জন্য আমি লজ্জিত ও দুঃখিত।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ। শাস্তিস্বরূপ ওই কর্মকর্তাকে এক দিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, মা কুকুরটির চিকিৎসার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

LATEST POSTS

মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা অপারেটরদের

দেশের মোবাইল অপারেটররা সতর্ক করেছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সারা দেশে টেলিকম সেবা বিঘ্নিত হতে পারে। এতে ডেটা সেন্টারসহ দেশের ডিজিটাল অর্থনীতি সমস্যায়...

চীনের কেল্লা অর্থনীতি: বৈশ্বিক অনিশ্চয়তার যুগে কৌশলগত পুনর্গঠন

বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনীতি এক গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শীতল যুদ্ধের অবসান ও সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর নব্বইয়ের দশক থেকে বিশ্ব অর্থনীতি আধুনিক বৈশ্বিকীকরণের...

গভর্নরের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় ব্যাংকে কর্মীদের একাংশের প্রতিবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ সভা করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।আজ বুধবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের...

সায়গলের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সায়গল

উপমহাদেশের সংগীত ইতিহাসে কিছু নাম আছে, যাদের আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন পড়ে না। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে একটি সময়, আবহ ও অনুভূতি ভেসে ওঠে।কে...

Most Popular