Homeখেলাধুলাইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সুয়ারেজ

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে সুয়ারেজ

-

আরও এক মৌসুমের জন্য ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাবটি।

আগামী জানুয়ারিতে ৩৯ বছরে পা দিতে যাওয়া সুয়ারেজ ২০২৪ সালে লিওনেল মেসির দলে যোগ দেন। এরপরই ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০২৫ মৌসুমে ইন্টার মায়ামিকে এনে দেন এমএলএস কাপ ও ইস্টার্ন কনফারেন্স শিরোপা।

বার্সেলোনা, লিভারপুল ও অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপীয় ক্যারিয়ারে উজ্জ্বল সময় কাটানো সুয়ারেজ জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও লিগ কাপের মতো মর্যাদাপূর্ণ ট্রফি। সেই অভিজ্ঞতাই মায়ামির সাফল্যের বড় চালিকাশক্তি হয়ে উঠেছে।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ঐতিহাসিক ২০২৫ মৌসুম শেষ করার পরই সুয়ারেজ নতুন চুক্তিতে সই করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণেই ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ও এমএলএস কাপ জিতে তৃতীয় ও চতুর্থ শিরোপা নিশ্চিত করতে পেরেছে।’

এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও উল্লেখযোগ্য সাফল্য পায় মায়ামি। সংস্কার করা ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোয় ওঠে দলটি এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালেও জায়গা করে নেয়।

২০২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন সুয়ারেজ। গোল করেছেন ১৭টি, করিয়েছেন আরও ১৭টি। মোট ৩৪টি গোলে সরাসরি অবদান রেখে প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা।

LATEST POSTS

সিইসি ও কমিশনারদের বাড়তি নিরাপত্তা দিতে ডিএমপিকে চিঠি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি...

যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট, বাস্তবায়ন বড় বিষয় হয়ে দাঁড়াবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দেশের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অন্য যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয়...

বইমেলার জন্য তিনটি নাটক ছেড়েছেন ডা. এজাজ

অভিনেতা হিসেবেই তার মূল পরিচিতি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তবে...

১০-দলীয় ঐক্য: ফাঁকা ৪৭ আসনের বেশিরভাগ যেতে পারে জামায়াতের ঝুলিতে

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) জোট ছাড়ার ঘোষণার পর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০-দলীয় নির্বাচনী ঐক্যে শুরু হয়েছে নতুন করে আসন ভাগাভাগির তোড়জোড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

Most Popular