Homeরাজনীতিআদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

-

আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

আজ বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় ৪ মাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন। কিন্তু সে আদেশের অবমাননা করে ইসি গড়িমসি করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আগামী নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করছে। তারা আদালতের সুস্পষ্ট রায়ের বিকৃত ব্যাখ্যা করছে। রায়ের ব্যাখ্যা-সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মতামত নেওয়ার প্রস্তাব দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সে প্রস্তাবও আমলে নেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে মামলা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

LATEST POSTS

বাংলাদেশ কি চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনতে পারবে?

দিগন্তজুড়ে বিস্তৃত বিশাল প্রান্তর। যেখানে গাছপালা তো নেই-ই, এমনকি ঘাসের অস্তিত্বও খুঁজতে হয়। কয়েক ফুট উঁচু কাদামাটির বাঁধ এলাকাটিকে অসংখ্য ছোট ছোট ব্লকে ভাগ করে...

ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর আসছে আগামী বাজেটে। ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন...

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, চলছে চিকিৎসা

ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছু দিন ধরে নানাভাবে অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। দুই হাসপাতালে...

ইরানে তীব্র হচ্ছে সরকারবিরোধী বিক্ষোভ, নতুন হুমকি ট্রাম্পের

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া অসন্তোষ এখন তীব্র সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিচ্ছে। চলমান বিক্ষোভ ঠেকাতে ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট...

Most Popular