Homeরাজনীতিআড়াইহাজারে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি-জামায়াত সংঘর্ষ

আড়াইহাজারে প্রচারণায় বাধার অভিযোগে বিএনপি-জামায়াত সংঘর্ষ

-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেখান থেকেই বাগবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইলিয়াস মোল্লার অভিযোগ, দুপুর সোয়া ১২টার দিকে মোল্লারচরে তাদের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। খবর পেয়ে তিনি ও তার সমর্থকরা ঘটনাস্থলে গেলে স্থানীয় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

ইলিয়াস মোল্লা বলেন, ‘আমাদের নারী কর্মীদের ”জান্নাতের টিকিট” বিক্রি করতে এসেছে বলে হেনস্তা করা হয়। তাদের নেকাব খুলে প্রচারণা চালাতে বলা হয়। সেখানে আমার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হকের স্ত্রীও ছিলেন। এ নিয়ে আমরা কথা বলতে গেলে বিএনপির কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।’

এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। 

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া বলেন, ‘আমাদের প্রার্থীর ব্যানারের সঙ্গে জামায়াতের ব্যানার স্থাপনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। হামলার কোনো ঘটনা ঘটেনি। ছোট বিষয়কে বড় করে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন জামায়াতের প্রার্থী।’

নারায়ণগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স নিয়ে গিয়েছিলেন। উভয়পক্ষই বিষয়টিকে ভুল–বোঝাবুঝি হিসেবে নিয়েছে। তবে জামায়াত বা অন্য কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি জানান, সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

LATEST POSTS

নেতৃত্বে ফিরছেন স্মিথ, ‘অল-পেস’ আক্রমণ নিয়ে প্রস্তুত অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন বক্সিং ডে টেস্টে অ্যাকশনে ফিরছেন স্টিভ স্মিথ। মেলবোর্নের এই মহারণের জন্য ১২ সদস্যের দলে চারজন ফাস্ট বোলার রেখেছে অস্ট্রেলিয়া। দলের মূল পরিকল্পনা...

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।আজ বুধবার দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।একটি কূটনৈতিক সূত্র দ্য ডেইলি...

ওটিপি প্রতারণা থেকে বাঁচতে যে ভুলগুলো কখনো করবেন না

একটি ফোনকল। ওপাশ থেকে পরিচিত ভঙ্গিতে কেউ বলছে, ‘আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। এখনই একটি কোড যাবে, সেটি বলুন।’কয়েক সেকেন্ডের মধ্যেই...

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত: এনবিআর

ব্যক্তিশ্রেণির করদাতারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে প্রদেয় করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত পাবেন।২০২৬ সালের...

Most Popular