Homeসারাদেশআগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।

আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, ত্রয়োদশ ‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে।

আগামীকাল চলতি সপ্তাহের শেষ কর্মদিবস।

এর আগে আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছিলেন সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার।

গত ৭ ডিসেম্বর একইদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সিইসি।

তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তাদের সব প্রস্তুতি যথাসময়ে এগোচ্ছে।

এবার নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

 

LATEST POSTS

বিজয় দিবসের ক্রিকেটে স্মৃতির রোমন্থন, মাঠে ফিরলেন অতীতের তারকারা

বরাবরের মতো মহান বিজয় দিবসকে ঘিরে এবারও স্মরণীয় এক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢল নেমেছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা...

রাত ৩টায় ঘুম ভাঙে, থাকতে পারে প্রাচীন অভ্যাসের যোগসূত্র

গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখা গেল—রাত ৩টা। অনেকেই তখন অস্থির হয়ে ভাবতে শুরু করে, ‘এই অসময়ে কেন ঘুম...

কম দামে দিশেহারা পেঁয়াজ চাষি, পচনে বাড়ছে ক্ষতি

দেশের বাজারে পেঁয়াজের দাম এখন চাষিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়া এবং সংরক্ষিত পেঁয়াজে ব্যাপক পচন ধরায়...

রায়হান রাফীর সিনেমা মানেই ভিন্নতা: আজিজুল হাকিম

নব্বই দশকে টেলিভিশন নাটকের অন্যতম সাড়া জাগানো অভিনয়শিল্পী আজিজুল হাকিম। ওই দশকে ছোটপর্দায় তার উপস্থিতি ছিল ঈর্ষণীয়। একজীবনে প্রচুর নাটকের এ অভিনেতা সফলতা যেমন পেয়েছেন, পেয়েছেন...

Most Popular