Homeখেলাধুলাঅঁরির চমক! ২০২৬ বিশ্বকাপে কি তবে ৪৯ দল?

অঁরির চমক! ২০২৬ বিশ্বকাপে কি তবে ৪৯ দল?

-

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে আগামী গ্রীষ্মে হতে যাচ্ছে ইতিহাসের প্রথম বিস্তৃত গ্রুপপর্বের বিশ্বকাপ। অংশ নেবে ৪৮টি দেশ। কিন্তু তার মাঝেই ফুটবল বিশ্বে জল্পনা, টুর্নামেন্টে কি তবে দেখা যেতে পারে ৪৯তম দলও?

ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি সম্প্রতি একটি প্রচারণামূলক ভিডিওতে যেন এমনই ইঙ্গিত দিলেন। কিয়া-র নতুন বিশ্বকাপ টিজার ফিল্মে সুট-বুটে সেজে একদম বিশ্বকাপের মতো ড্র পরিচালনা করছেন এই ১৯৯৮ বিশ্বজয়ী। ভেলভেট ব্যাগ, বল সব নিয়েই একে একে তুলে আনছেন সেরা সব ফুটবল পরাশক্তির নাম: ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এমনকি দেখা যায় তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এছাড়া সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশও। সবকিছুই যেন বিশ্বকাপের আসল ড্র-এর মতো নিখুঁত।

চমকটা আসে শেষে। সব বল তুলে নেওয়ার পরও অঁরির হাতে থাকে আরও একটি বাড়তি বল। সেটি খুলে তিনি নাটকীয় ভঙ্গিতে ঘোষণা করেন, ‘দ্য ফোর্টি নাইনথ টিম’, চোখের ভ্রু তোলা তার সেই বিখ্যাত এক্সপ্রেশনের সঙ্গে।

এই টিজারের পর আরও একটি ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক মরিয়া হয়ে জানতে চাইছেন, তিনি কি তবে ২০২৬ বিশ্বকাপে নতুন কোনো দলের কোচ হতে যাচ্ছেন? অঁরি রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘দুঃখিত, এখনই সেটা বলতে পারছি না।’

তবে সত্যিটা একটু আলাদা। যে ৪৯তম দলের কথা বলা হচ্ছে, তা কোনো অতিরিক্ত বিশ্বকাপ কোয়ালিফায়ার নয়। ‘দ্য ফোর্টি নাইনথ টিম’ আসলে কিয়া-র অফিসিয়াল বিশ্বকাপ ক্যাম্পেইনের নাম। এই উদ্যোগে তুলে ধরা হবে বিশ্বকাপের অবহেলিত অথচ অত্যন্ত অনুপ্রেরণাদায়ী এক ভূমিকা। ‘অফিশিয়াল ম্যাচ বল ক্যারিয়ারস’দের গল্প, যাদের হাতেই মাঠে প্রবেশ করে বিশ্বকাপের বল।

৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল বিশ্বকাপ ড্র-এর সমান্তরালে প্রকাশিত এই প্রচারণায় মূল লক্ষ্য। অদৃশ্য নায়কদের আলোয় আনা, যাদের অবদানে আগামী গ্রীষ্মে উত্তর আমেরিকা রঙিন হবে ফুটবলের উৎসবে।

LATEST POSTS

ল্যাটিন-বাংলা সুপার কাপে চরম বিশৃঙ্খলা: জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ আপাতত স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ল্যাটিন-বাংলা সুপার কাপ আয়োজনে চূড়ান্ত অব্যবস্থাপনা, সাংবাদিকদের ওপর হামলা...

কোনো ভারী অস্ত্র বাইরে নেই, উদ্ধার হচ্ছে, হতে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস...

সাইবার জগতে বট ট্রাফিক: ভবিষ্যদ্বাণীর দেড় বছর আগেই যেভাবে ছাড়িয়ে গেল মানুষকে

ধরুন, এই গরমে আপনি অনলাইনে এসি কেনার জন্য কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখছেন। আপনি মানুষ, তাই খুব বেশি হলে ৫ থেকে ১০টি সাইট ঘেঁটে দাম যাচাই...

সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী

বর্তমান বিশ্বে সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে...

Most Popular