Homeসারাদেশহাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা

-

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার রাত ৯টায় ওমর বিন হাদিকে টেলিফোনে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।

সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তার শারীরিক অবস্থা বিবেচনায় দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করবে সরকার।

তিনি আরও বলেন, হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা তার জন্য দোয়া করছি, আশা করি তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।

LATEST POSTS

প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

২০১৫ সাল থেকে শুরু করে টানা এক দশকে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের বিপুল অর্থ গেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং শেখ হাসিনা...

ঈদের ৩ নাটকে তানজিকা আমিন

দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তানজিকা আমিন। নাটক, চলচ্চিত্র, ওটিটি—তিন মাধ্যমেই সরব তিনি। তবে, এবারের ঈদে শুধুমাত্র নাটকেই তাকে দেখা যাবে।এখন পর্যন্ত ঈদের...

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সেখানে গণবিক্ষোভ দমন অভিযানে হাজারো মানুষ নিহত ও গ্রেপ্তার হয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে...

পাকিস্তান সিরিজ হবে দুই ধাপে, জানালেন ফাহিম

আগামী বছরই বাংলাদেশে পুর্নাঙ্গ সিরিজ খেলতে আসার কথা রয়েছে পাকিস্তানের। তবে ঠিক সে সময়েই অনুষ্ঠিত হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফলে সূচি সংঘাতের কারণে বাংলাদেশের...

Most Popular