Homeরাজনীতিসিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

-

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। গতকাল বুধবার রাতে সিলেটের হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।

পরে তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে উপস্থিত দলীয় নেতা–কর্মী ও সমবেতদের সামনে বক্তব্য দেন। এ সময় আসন্ন নির্বাচনে তিনি দলের পক্ষ থেকে ভোট চান।

২২ বছর পর শ্বশুরবাড়িতে গেলেন তারেক রহমান, তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তারা পৌঁছালে হাজারো মানুষ তাদের স্বাগত জানান।

উপস্থিতদের উদ্দেশে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন। দল ক্ষমতায় গেলে তিনি নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষিক্ষেত্রে সহায়তা সম্প্রসারণের জন্য কৃষক কার্ড চালু করার প্রতিশ্রুতি দেন।

‘সিলেটের অনেক তরুণ বিদেশে যান। আমরা তাদের প্রশিক্ষণ দিতে চাই, যাতে তারা ভালো আয় করতে পারেন,’ বলেন তিনি।

তারেক রহমান আরও ঘোষণা দেন, বিএনপি সেচ সুবিধা সম্প্রসারণ করবে। কৃষিকে শক্তিশালী করার জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল খনন কর্মসূচি আবার শুরু হবে।

গত ১৬ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরশাসক জনগণকে তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। বিএনপি একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে ভোটারদের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়।

সিলেটের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। সন্তান হিসেবে আপনাদের কাছে আমার চাওয়া, এই আসনে বিএনপির জয় নিশ্চিত করবেন।

LATEST POSTS

কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি নতুন সিনেমায় অভিনয় করছেন। সেখানে টানা শুটিং করছেন তিনি। গতরাতে কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টারের...

‘হীরক রাজা’র খপ্পরে দুনিয়া?

রিপাবলিকান পার্টির বিজয়ী প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ঢোকার ঠিক ৫ মাস পর অর্থাৎ গত বছরের ১৪ জুন অন্তত ৫০ লাখ মার্কিনি...

মাঝের ওভারেও মেরে খেলতে চান আকবর

জাতীয় দলের সুযোগের অপেক্ষায় আকবর আলীর দীর্ঘ প্রতীক্ষা চলছে সেই ২০২০ সাল থেকে, তার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছিলো সেবার। তার ব্যাচের অনেক সতীর্থই ইতোমধ্যে...

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়া সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করা সেই সিএনজিচালিত অটোরিকশাচালক মো. মাঈন উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)...

Most Popular