Homeসারাদেশসড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

-

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। 

আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।

উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন ও ঘিওর থানা সূত্রে জানা গেছে, আজ সকালে নারায়ণগঞ্জ থেকে ৪২৮ বস্তা ডিএপি ও ৯৯ বস্তা টিএসপি সারবোঝাই করে একটি ট্রাক ঘিওর উপজেলা সদরে ঘিওর বাজারে যাচ্ছিল। 

কিন্তু, ট্রাকের চালক প্রধান সড়ক ব্যবহার না করে ভুল করে ঝুঁকিপূর্ণ একটি রাস্তা দিয়ে বাজারে প্রবেশ করতে গিয়ে সকাল ৮টার দিকে রাস্তা ধসে ট্রাকটি নদীতে পড়ে যায়।

স্থানীয়রা জানায়, উপজেলা সদরে কুস্তা এলাকায় গরুহাট সংলগ্ন ওই রাস্তাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। নদীভাঙনে সড়কের কিছু অংশ বিলীন হয়ে গেছে। এ রাস্তায় সাধারণত বড় গাড়ি চলাচল করে না। সকালে হঠাৎ সার বোঝাই ট্রাকটি ওই রাস্তায় ঢুকতে গিয়েই উল্টে যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সারগুলো ডিলারদের কাছে নেওয়া হচ্ছিল। কিন্তু পথে ট্রাকটি উল্টে নদীতে পড়ে যায়।’

ইতোমধ্যে ২০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। অনেকগুলো বস্তার সার নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্যবসায়ীরা সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’

LATEST POSTS

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে, ৭৫ মিনিটে একটি তালাক

কুয়েতে প্রতি ৩৪ মিনিটে একটি বিয়ে এবং প্রতি ৭৫ মিনিটে একটি তালাক নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।বিচার মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা বিভাগ শরিয়া...

বিব্রতকর রেকর্ডে আশরাফুলকে ছাড়িয়ে সুজনের কাছে চেজ

নিউজিল্যান্ড সফরটা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের জন্য শেষ পর্যন্ত এমন কিছু সংখ্যার  সামনে এনে দাঁড় করাল, যাতে তিনি পড়লেন চরম বিব্রতকর পরিস্থিতিতে। যেখানে আগে...

নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তিতে ১০ কর্মকর্তা নিয়োগ ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনকালীন অভিযোগ নিষ্পত্তি এবং আচরণবিধি তদারকির জন্য ১০ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন...

সার্বভৌম এআই: বাংলাদেশের যা করণীয়

১০ বছর আগের কথা। ছোট ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল ‘ট্রান্সফরমার’ সিনেমাটা নিয়ে। সে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় পড়ায়। তার কথা ছিল, পুরো সিনেমায় শুধু টিনের...

Most Popular