Homeআন্তর্জাতিকসংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির

সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির

-

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

ব্যয় পরিকল্পনা, করছাড় এবং নতুন নিরাপত্তা কৌশলের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনে আমি প্রধানমন্ত্রী হিসেবে আমার রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। দেশের পরিচালনার দায়িত্ব জনগণ আমাকে দেবে কি না–সে বিষয়ে সরাসরি তাদের রায় চাই।’

সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাকাইচির প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আগাম নির্বাচন ডেকে আরও বেশি জনসমর্থন চাইছেন তাকাইচি। তিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ওপর নিজের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে এবং জোট সরকারের নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতাও মজবুত করতে চাইছেন।

রয়টার্স জানায়, দুই বছরের জন্য তাকাইচি খাদ্যপণ্যের ওপর ৮ শতাংশ কর স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সরকারের হিসাবে, এতে বছরে প্রায় ৫ লাখ কোটি ইয়েন রাজস্ব ঘাটতি হতে পারে। এই ঘোষণার পর জাপানের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আল জাজিরা জানিয়েছে, সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের এক জরিপে ৪৫ শতাংশ উত্তরদাতা মূল্যস্ফীতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। এরপর রয়েছে কূটনীতি ও জাতীয় নিরাপত্তা। জীবনযাত্রার ব্যয়ই এখন জাপানের ভোটারদের প্রধান উদ্বেগ।

রয়টার্স জানায়, তাকাইচির সরকার প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে, যা কয়েক দশকের নীতিতে বড় পরিবর্তন। তাই নিরাপত্তা ইস্যুতেও নির্বাচনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর বেইজিং জাপানের ওপর দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে।

তবে তাকাইচি বলেছেন, চীনের সঙ্গে সংলাপের পথ তিনি ‘সব সময় উন্মুক্ত’ রাখতে চান।

LATEST POSTS

একের পর এক ব্যক্তিগত বার্তা ফাঁস, ট্রাম্পের নিশানায় যেসব মিত্ররা 

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়ার ঠিক আগমুহূর্তে মিত্র দেশগুলোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা...

লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন সালাহ

সাম্প্রতিক এক বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য মোহামেদ সালাহ তার ক্লাবের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্য দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মিডফিল্ডার কার্টিস জোন্স।গতকাল শুক্রবার...

সড়ক ধসে ৫০০ বস্তা সারবোঝাই ট্রাক নদীতে

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় ইছামতি নদীতে ট্রাকটি উল্টে যায়।উপজেলা কৃষি...

প্রযুক্তির ব্যবহারে বদলে যাচ্ছে পর্যটকের নিরাপত্তা ও অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু তথ্য খোঁজা কিংবা ভাষা অনুবাদের কাজে সীমাবদ্ধ নেই। পর্যটকদের ভিড় সামলানো, যোগাযোগ সহজ করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া...

Most Popular