Homeসারাদেশলক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪

-

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার ভোররাতে সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ছকিনা বেগম ওই এলাকার মৃত সফি উল্যার স্ত্রী। দুই বছর আগে তার স্বামী মারা যান।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, দুর্বৃত্তরা ছাদের সিঁড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে ঘুমন্ত ছকিনা বেগমকে হত্যা করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোনের ছেলে মো. রাজু দ্য ডেইলি বলেন, ‘রাতে দুর্বৃত্তরা খালার রুমে ঢুকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় তার ছেলের বউ রুবি চিৎকার করলে, আশপাশের লোকজন এগিয়ে আসে। হামলাকারীরা তার আগেই পালিয়ে যায়।’

রাতেই প্রতিবেশিদের সহযোগিতায় ছকিনা বেগমকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই আবু ছিদ্দিক বলেন, ‘আমার বোনের গলায়-কানে স্বর্ণাংকার ছিল। কিন্তু হত্যাকারীরা সেগুলো নেয়নি।’

ডাকাতির ঘটনা হলে স্বর্ণালংকারসহ মূল্যবান মালপত্র নিয়ে যেতো বলে মনে করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছকিনা বেগমের দুই পুত্রবধু রুবি ও পূর্ণিমাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ছকিনা বেগমের দুই ছেলে বিবাহিত ও বিদেশে থাকে। বড় ছেলের বউ রুবি তার সঙ্গে থাকেন।

LATEST POSTS

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার গুলিবিদ্ধ হয়ে নিহত

ইকুয়েডরের জাতীয় দলে খেলা ফুটবলার মারিও পিনেইদা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে তার ক্লাব। ৩৩ বছর বয়েসী এই ফুটবলারকে মোটরবাইকে করে এসে গুলি করা...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল, চাপ কমবে তো?

সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও পেনশন বাড়িয়ে নতুন জাতীয় বেতন-কাঠামো অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বনিম্ন গ্রেডে...

দুই সপ্তাহেই নগদ অর্থের সংকটে ইসলামী ব্যাংক

নতুন চেয়ারম্যান নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত স্থিতিশীল অবস্থায় ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর পর মাত্র দুই সপ্তাহের মধ্যে নগদ অর্থসংকটে পড়েছে ব্যাংকটি।গ্রাহকদের আমানত তুলে...

সুস্থ হয়ে উঠছেন সালমান খানের বাবা, শিগগিরই হাসপাতাল ছাড়বেন

বলিউড অভিনেতা সালমান খানের বাবা ও প্রখ্যাত স্ক্রিপ্টরাইটার সেলিম খান ১৭ ফেব্রুয়ারি থেকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন। ৯০ বছর বয়সী সেলিম খানকে শুরুতে আইসিইউতে...

Most Popular