Homeসারাদেশরাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

রাজশাহীতে ৩০ ফুট গভীর গর্তে ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

-

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ২ বছর বয়সী এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।

আজ বুধবার উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম স্বাধীন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরের দিকে মাটিভর্তি একটি ট্রলি মাঠে আটকে যায়। স্বাধীনকে নিয়ে তার বাবা রাকিব উদ্দিন ও রুনা খাতুন ঘটনাস্থলে আসেন। স্বাধীন মায়ের কোল থেকে নেমে মাঠে হাঁটাহাঁটি করছিল। হঠাৎ ৫ ইঞ্চি প্রস্থের একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় স্বাধীন।

ওসি শাহীনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুর ১টার দিকে ২ বছরের শিশু স্বাধীন মাঠের মাঝখানে একটি পরিত্যক্ত ও অত্যন্ত সরু গর্তে পড়ে যায়। শিশুটির বাবা-মা প্রথমে নিজেরাই তাকে টেনে বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

তানোর ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুর রউফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শিশুটি জীবিত আছে কি না, নিশ্চিত নই। এক্সক্যাভেটর দিয়ে মাটি খোঁড়া হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

LATEST POSTS

বিশ্বকাপের প্লে-অফের আগে সুরিনামে নতুন কোচ

সুরিনাম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন বর্ষীয়ান হেঙ্ক টেন কাট। আগামী বছরের মার্চ মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্লে-অফ সামনে রেখে নিয়োগ পেলেন তিনি।কনক্যাকাফ অঞ্চলের...

এআইয়ের কারণে নয়, চাকরি হারাবেন নিজেকে আপগ্রেড না করলে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? অনেকের ধারণা, এআই যত উন্নত হবে, মানুষের প্রয়োজন তত কমবে। কিন্তু...

মোবাইল সেবার মান যাচাইয়ে খরচ ২১ কোটি, চার বছরেও চূড়ান্ত প্রতিবেদন নেই

দেশের মোবাইল অপারেটররা গ্রাহকদের মানসম্মত সেবা দিচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম কিনেছিল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। খরচ হয়েছিল ১৫ লাখ ইউরো (বর্তমান হিসাবে...

সীমান্ত যেখানে শেষ, বসন্ত সেখানে শুরু: কাওসার আহমেদ চৌধুরীর গান-গল্প

‘হাজার ফুলে ছেয়েছে যে পথ/ আমি চিনি, চিনি সে ঠিকানা/ তোমার মনের নীরব ভাষা, সে-ও তো আমার আছে জানা’—এই লাইনগুলো কুমার বিশ্বজিতের গাওয়া কালজয়ী ‘যেখানে...

Most Popular