Homeরাজনীতিযুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

-

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১১ জানুয়ারি শরীফপুর গ্রামে প্রয়াত খালেদা জিয়ার মিলাদ মাহফিলে রুমিন ফারহানার নাম নিয়ে অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।  

‘রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই’ যুবদল নেতার এমন বক্তব্য দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন রুমিন ফারহানা।

তিনি লিখেছেন, এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল এবং এর কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি।

লিখিত অভিযোগের সঙ্গে একটি ভিডিও লিঙ্কও সংযুক্ত করেছেন রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিটি একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।’

LATEST POSTS

ঈদের বাজারে রেকর্ড বিক্রি চেস্ট ফ্রিজারের

উচ্চ মূল্যস্ফীতি, শোরুমগুলোতে আশানুরূপ ক্রেতা না থাকা এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও পবিত্র ঈদুল আজহায় দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বাজারে বিক্রি কিছুটা বেড়েছে।কিছু প্রতিষ্ঠান...

মা-বাবা বেঁচে থাকলে ভীষণ গর্বিত হতেন: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নায়িকা ববিতা আজ একুশে পদক পেয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই শিল্পী একুশে পদক হাতে পেয়ে অনেক খুশি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের শিশু...

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

নেপালকে হারিয়ে নিজেদের কাজটা আগেভাগে ঠিকমতো সেরে রেখেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়ে গেল সবকিছু। 'বি' গ্রুপ থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের...

Most Popular