Homeআন্তর্জাতিকভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশ নাগরিকরা

-

বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই যুক্তরাজ্যের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন।

স্কাই নিউজ জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে স্টারমারের বৈঠকের পর চীন তাদের ভিসা-মুক্ত নীতিতে যুক্তরাজ্যকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইউরোপের বহু দেশের মতো একই সুবিধা পেল ব্রিটেন। 

এই নীতির আওতায় ব্যবসা ও পর্যটন—উভয় উদ্দেশ্যেই সর্বোচ্চ ৩০ দিন চীনে অবস্থান করতে পারবেন ব্রিটিশরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যের নাগরিকদের চীন ভ্রমণের জন্য ভিসা নিতে হয়। আবেদন কেন্দ্রে সরাসরি উপস্থিত হওয়াসহ এই প্রক্রিয়ায় নানা জটিলতাও রয়েছে। 

তবে ৩০ দিনের কম সময়ের জন্য এই ভিসা-মুক্ত সুবিধা কবে থেকে কার্যকর হবে তা এখনো জানা যায় নি।

চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই বছরের ভিসার ক্ষেত্রে যুক্তরাজ্যের আবেদনকারীদের খরচ শুরু হয় ১৩০ পাউন্ড থেকে। পাঁচ ও দশ বছরের ভিসার জন্য ব্যয় আরও বেশি।

২০১৮ সালে থেরেসা মের পর এই প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চীন সফরে যান স্যার কিয়ার স্টারমার। 

বৈঠক শেষে তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনে নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য ব্রিটিশ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন।’

শি জিনপিং ও স্যার কিয়ার স্টারমারের বৈঠকের পর চীনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষের উচিত ব্যক্তি পর্যায়ের বিনিময় এবং আদান-প্রদান আরও সহজ করা।’

স্কাই নিউজ জানিয়েছে, চীনের ভিসা-মুক্ত নীতির আওতায় বর্তমানে প্রায় ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব ও রাশিয়াও অন্তর্ভুক্ত।

LATEST POSTS

‘দেনা পাওনা’ শেষ, কিন্তু দর্শকদের ক্ষোভ কমছে না: সুষমা সরকার

মঞ্চ, টিভি নাটক, চলচ্চিত্র, ওটিটি—সব মাধ্যমেই পরিচিত মুখ সুষমা সরকার। ২০ বছরেরও বেশি সময় ধরে মঞ্চনাটকে অভিনয় করছেন এই গুণী শিল্পী। নিজের সাম্প্রতিক কাজগুলো নিয়ে ডেইলি...

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে বিএনপি থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের মোলানি বাজার...

গ্যালারিতে বাবা জিদান, মাঠে ছেলে লুকা: জয়ে শুরু আলজেরিয়ার আফকন মিশন

রাবাতের ফ্লাডলাইটের আলোয় বুধবারের রাতটি ছিল এক অন্যরকম আবেগে মোড়ানো। আফ্রিকান কাপ অফ নেশনসে (আফকন) সুদানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে...

থানায় ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া থানায় ঘুমিয়ে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।পুলিশ হেফাজতে থেকে নিষিদ্ধ...

Most Popular