Homeরাজনীতিপ্রতীক বরাদ্দের আগে প্রচারণা, বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

প্রতীক বরাদ্দের আগে প্রচারণা, বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ

-

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন তদন্ত ও বিচার বিভাগীয় কমিটি।

আজ বুধবার কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. সাইদুর রহমান এ নোটিশ দেন।

অভিযোগে বলা হয়, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে রেজা কিবরিয়া প্রচারণা শুরু করেছেন।

অভিযোগ অনুসারে, রেজা কিবরিয়া তার সমর্থকদের নিয়ে গত ২ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং পরদিন পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। 

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা জিতু মিয়া সেন্টু ও মোসফিকুজ্জামান চৌধুরী নোমান সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৃথকভাবে অভিযোগ দায়ের করেন।

কমিটি রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারির মধ্যে হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দিয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগের সমর্থনে প্রমাণ হিসেবে ৪টি ছবি ও প্রাসঙ্গিক নথি জমা দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে রেজা কিবরিয়ার ব্যক্তিগত সচিব আজাদ আলী সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রেজা কিবরিয়ার তার আইনজীবীর কাছে নোটিশটি দিয়েছেন। তিনি বিষয়টি পর্যালোচনা করছেন। এ মুহূর্তে আর কোনো মন্তব্য নেই।’

সহকারী রিটার্নিং অফিসার ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে প্রচারণার অভিযোগের বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাচনী তদন্ত ও বিচার বিভাগীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’

নবীগঞ্জ ও বাহুল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯। এর মধ্যে ২ লাখ ৩৩ হাজার পুরুষ, ২ লাখ ২৮ হাজার ২৬৮ নারী এবং ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 

নির্বাচন কমিশন এ আসনের ১৭৭টি ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে।

LATEST POSTS

পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ?

নতুন বছরের এক সপ্তাহও না পেরোতেই বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির...

১৪ ছক্কায় ১৭১ রান, সূর্যবংশীর নতুন রেকর্ড

রেকর্ড আর ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী যেন এক সুতোয় গাঁথা! ১৪টি ছক্কা হাঁকিয়ে আরেকটি নতুন কীর্তি গড়লেন তিনি ১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। যুব ওয়ানডেতে...

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী ইতালির বহুজাতিক প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে একটি পত্রে সই করেছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর...

সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআইর মাধ্যমে ছবি তৈরির একটি নতুন ইমেজ মডেল চালু করেছে। মিউজ নামের এই ইমেজ মডেলে টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরির...

Most Popular