Homeরাজনীতিপাবনার কারাবন্দি সংগীতশিল্পী আ. লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আ. লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

-

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি কারাগারের হেফাজতে ছিলেন।

গত ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুরের নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে গত ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

পাবনা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রলয় চাকীর ছেলে সনি চাকী অভিযোগ করেন, কারাগারে তার বাবাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে তিনি বলেন, ‘কারাগারে বাবার অবস্থা গুরুতর হলেও কারা কর্তৃপক্ষ প্রথমে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

তবে জেল সুপার ওমর ফারুক অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাপত্র অনুযায়ী তাকে নিয়মিত ওষুধ দেওয়া হতো এবং গুরুতর অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না।’

 

LATEST POSTS

বিজয় দিবসের ক্রিকেটে স্মৃতির রোমন্থন, মাঠে ফিরলেন অতীতের তারকারা

বরাবরের মতো মহান বিজয় দিবসকে ঘিরে এবারও স্মরণীয় এক ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢল নেমেছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা...

আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গতকাল প্রধান নির্বাচন...

রাত ৩টায় ঘুম ভাঙে, থাকতে পারে প্রাচীন অভ্যাসের যোগসূত্র

গভীর রাত। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখা গেল—রাত ৩টা। অনেকেই তখন অস্থির হয়ে ভাবতে শুরু করে, ‘এই অসময়ে কেন ঘুম...

কম দামে দিশেহারা পেঁয়াজ চাষি, পচনে বাড়ছে ক্ষতি

দেশের বাজারে পেঁয়াজের দাম এখন চাষিদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়া এবং সংরক্ষিত পেঁয়াজে ব্যাপক পচন ধরায়...

Most Popular