Homeসারাদেশধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দিয়েছিলেন মাদ্রাসা সুপার, অভিযোগ পরিবারের

ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দিয়েছিলেন মাদ্রাসা সুপার, অভিযোগ পরিবারের

-

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরের মাদ্রাসা শিক্ষার্থী (১৪) আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। 

মামলায় অভিযুক্ত মাদ্রাসা সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) ও তার সহযোগী হিসেবে শিক্ষক খাদিজা বেগমকে (৩০) গতকাল শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত।

ধর্ষণের ৮ দিন পর গত ৪ ডিসেম্বর আত্মহত্যা করে ভুক্তভোগী কিশোরী।

পরিবার জানায়, গত ২৬ নভেম্বর মাদ্রাসা ছুটির পর কিশোরীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাদ্রাসা সুপার মাহমুদুল হাসান।

পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক খাদিজা ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করেন।

ওই কিশোরীর বড় বোন সাংবাদিকদের বলেন, ‘ওই ঘটনার পর আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে এবং মাদ্রাসায় যাওয়া বন্ধ করে। এরপর থেকে বিভিন্ন সময় মাদ্রাসার ম্যাডাম ফোন করতেন এবং এসএমএস করতেন। তিনি বলতেন, আমার বোন মাদ্রাসায় না গেলে ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছেড়ে দেবেন। এ কারণেই সে আত্মহত্যার পথ বেছে নেয়।’

গত ৪ ডিসেম্বর রাতে কিশোরীর মা বাদী হয়ে মাদ্রাসার সুপার মাহমুদুল ও শিক্ষক খাদিজাকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘খাদিজা ম্যাডামের সহযোগিতায় মাদ্রাসা সুপার আমার মেয়েকে ধর্ষণ করে। এ অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করেছে।’

মামলার তথ্য নিশ্চিত করে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ‘মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

LATEST POSTS

শ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তন, সিরিজে সমতা

ওপেনার জারিফ সিয়ামই কিছুটা লড়লেন। অন্য সব ব্যাটারই ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে দুইশই হয়নি পুঁজি। এরপর বল হাতেও দারুণ কিছু করতে পারেনি ক্ষুদে টাইগাররা।...

আসন্ন বাজেটে কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়া উচিত যে কারণে

কৃষিপণ্য বলতে ফসল চাষ, পশু ও পাখি পালন, মাছ উৎপাদন এবং বৃক্ষরোপণ থেকে প্রাপ্ত সব ধরনের উৎপাদনকে বোঝায়। কৃষির উপখাতগুলোকে সাধারণত ফসল, প্রাণিসম্পদ, বন ও...

সন্ধ্যায় দোকান বন্ধ রাখলে ৬০ শতাংশ বিক্রি কমবে, দাবি ব্যবসায়ীদের

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের খুচরা ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের মতে, সরকারের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায়ে...

ভুয়া ব্যবসার আড়ালে কোটি টাকার প্রতারণা: মঞ্জুরের বিরুদ্ধে একাধিক মামলা

রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে ভুয়া ব্যবসা, জাল ওয়ার্ক অর্ডার, চেক ডিজঅনার এবং সংঘবদ্ধ আর্থিক প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে...

Most Popular