Homeসারাদেশধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহে ইউপি সদস্য কারাগারে

ধর্ষণচেষ্টার অভিযোগে ময়মনসিংহে ইউপি সদস্য কারাগারে

-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত সাইদুল ইসলাম ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউপির সদস্য।

আজ বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় গতকাল মঙ্গলবার রাতে করা মামলায় সাইদুল ও তার দুই অজ্ঞাত সহযোগীকে আসামি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্প্রতি সাইদুল ও তার সহযোগীরা ভুক্তভোগীকে মারধর ও ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে মেয়েটিকে উদ্ধার করে। 

এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সাইদুলকে গ্রেপ্তার করে।
 

LATEST POSTS

সিডনিতে সন্ত্রাসী হামলার সময় রেস্তোরায় পরিবারসহ আটকা ছিলেন ভন 

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, সিডনির বন্ডি বিচে হনুকার প্রথম রাত উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে সন্ত্রাসী হামলার সময় একটি রেস্তোরায় পরিবার নিয়ে আটকা ছিলেন...

গণঅভ্যুত্থানের স্মৃতি নিয়ে লড়াই

প্রতিটি গণআন্দোলনের দুটি ইতিহাস থাকে। একটি লেখা হয় ক্ষমতার ভাষায়, অন্যটি জনগণের অভিজ্ঞতায়। প্রথমটি তুলনামূলকভাবে দ্রুত প্রতিষ্ঠা পায়—রাষ্ট্র, সরকার কিংবা নতুন ক্ষমতাকেন্দ্র নিজেদের বৈধতা প্রতিষ্ঠার...

২ দিনে সাভার ট্যানারিতে চামড়া এসেছে ৫ লাখ ৩০ হাজার

ঈদের প্রথম দুই দিনে প্রায় ৫ লাখ ৩০ হাজার কোরবানির পশুর কাঁচা চামড়া সাভার ট্যানারি শিল্পনগরীতে পৌঁছেছে।আজ শনিবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো....

হাসপাতালে কেমন আছেন সালমানের বাবা, জানালেন আমির

বলিউড অভিনেতা আমির খান জানিয়েছেন, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে সেলিম খান হাসপাতালে...

Most Popular