Homeরাজনীতিদেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত

দেশে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: জামায়াত

-

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মনে করে জামায়াতে ইসলামী।

আজ সোমবার ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের শীর্ষস্থানীয় নেতারা এই অভিমত ব্যক্ত করেছেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে বিভিন্ন স্থান থেকে অভিযোগ আসছে। দেশের বিভিন্ন স্থানে এখনো প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।’

‘দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ৩০ সহস্রাধিক (আন্দোলনকারী) আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই প্রিয় নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না,’ উল্লেখ করা হয় এতে।

এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষতা শতভাগ নিশ্চিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

বৈঠকে সংগঠনের নায়েবে আমিররা ছাড়াও সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

LATEST POSTS

অভিবাসী নির্বাসনে ট্রাম্পের হাতিয়ার আইসিই, এর কাজ কী?

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুডকে গুলি করে হত্যার ঘটনায় দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থার কর্মকাণ্ড ঘিরে তীব্র বিতর্কের জন্ম হয়েছে।...

টি-টোয়েন্টিতে ৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে অপরাজিত ২২৯ রান!

৮১ বলের ইনিংসে মারলেন ১৪টি চার ও ২৩টি ছক্কা! ইনিংসের শুরুতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন ২২৯ রানে! স্ট্রাইক রেট ২৮২.৭১! বিস্ফোরক ব্যাটিংয়ে বাউন্ডারির...

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ২ জনের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনের মৃত্যু হয়েছে।গতকাল রোববার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কানকু মিয়া...

৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।আজ সোমবার কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় বলে জানায়...

Most Popular