Homeখেলাধুলাতোরেসের হ্যাটট্রিকে টেবিলে অবস্থান শক্ত করল বার্সেলোনা

তোরেসের হ্যাটট্রিকে টেবিলে অবস্থান শক্ত করল বার্সেলোনা

-

কিছু বুঝে উঠার আগেই গোল হজম করা বার্সেলোনাকে প্রথমার্ধেই দারুণ হ্যাটট্রিকে খেলায় ফেরান ফেরান তোরেস। পরে গোল করেন লামিন ইয়ামায়ালও। রিয়াল বেটিসের মাঠে ৮ গোলের ম্যাচ জিতে টেবিলে অবস্থান শক্ত করেছে বার্সেলোনা।

শনিবার লা লিগায় রিয়াল বেটিসকে ৫-৩ গোলে হারিয়েছে বার্সা। শুরুতেই গোল হজম করার পরও বার্সা সহজ জয় তুলে নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে বাড়িয়েছে।

ম্যাচের ছয় মিনিটে অ্যান্টনির গোলে পিছিয়ে পড়েছিল বার্সা। কিন্তু ১৩ মিনিটের মধ্যেই দুই গোল করে দলকে এগিয়ে নেন তোরেস। আর রুনি বারদগি ক্লাবের হয়ে তার প্রথম লা লিগা গোল করে ৩০ মিনিটের খানিক পরেই ব্যবধান ৩-১ হয়ে যায়। বিরতির আগে তোরেস তার হ্যাটট্রিকও পূর্ণ করেন।

লামিন ইয়ামালের পেনাল্টিতে বার্সার লিড আরও বাড়ে। তবে বেটিস লড়াই ছেড়ে দেয়নি—৮৫ মিনিটে কর্নার থেকে দিয়েগো ইয়োরেন্তে ব্যবধান কমান। পাঁচ মিনিট পর কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে আরেকটি গোল করেন। তবে শেষ পর্যন্ত তা আর যথেষ্ট হয়নি, বার্সা জয় ধরে রাখে।

দিনের আরেক ম্যাচে তৃতীয়-স্থানে থাকা ভিয়ারিয়াল গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া পেনাল্টিতে দেপোর্তিভো আলাভেস রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে।

১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। ২৪ পয়েন্ট নিয়ে বেটিস আছে পঞ্চম স্থানে।

LATEST POSTS

‘বলিউডে সাম্প্রদায়িক কারণে কাজ হারাচ্ছি’: এ আর রহমানের মন্তব্য নিয়ে যে যা বললেন

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে সাম্প্রদায়িক পক্ষপাতের শিকার হওয়ার ইঙ্গিত দেওয়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েছেন। 'মাদ্রাজ মোজার্ট'খ্যাত...

কোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।আজ বৃহস্পতিবার এই...

জামায়াত-এনসিপি আসন সমঝোতা দু-এক দিনেই, নারী নেতাদের আপত্তি

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।...

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের...

Most Popular