Homeঅর্থনীতিচট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

-

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।

বুধবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ১৮ হাজার ৮৪১ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউয়ের তুলনায় ৬ দশমিক ৭৬ শতাংশ বেশি।

একই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়ে ১৩ কোটি ৭৭ লাখ ৪০ হাজার টনে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৩৬ শতাংশ বেশি। এ ছাড়া বন্দরে আসা সমুদ্রগামী জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩২৪টিতে, যা এক বছর আগে ছিল চার হাজার ৭৭টি।

বেড়েছে বন্দরের পরিচালনাগত দক্ষতাও। কনটেইনারবাহী একটি জাহাজের গড় অবস্থানকাল আগের অর্থবছরের ২ দশমিক ৫৮ দিন থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৩৮ দিনে নেমে এসেছে।

অর্থবছরটিতে বন্দরের রাজস্ব বেড়ে ছয় হাজার ৬২৯ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল পাঁচ হাজার ৩৬৬ কোটি টাকা। একই সময়ে পরিচালন ব্যয় দুই হাজার ৩৮৮ কোটি টাকা থেকে কমে প্রায় এক হাজার ৯৫১ কোটি টাকায় নেমে আসায় প্রায় ৪৩৭ কোটি টাকা সাশ্রয় হয়েছে।

সিপিএ বলছে, বাণিজ্যিক কার্যক্রমের সম্প্রসারণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং চলমান অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের সুফলের কারণেই এ রেকর্ড গড়া সম্ভব হয়েছে।

LATEST POSTS

কাফকার পৃথিবী, দস্তয়েভস্কির বিবেক: মানুষ এখনো যেখানে বন্দি

ব্যাটম্যান-সুপারম্যান, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, মেসি-রোনালদো, স্যামসাং-অ্যাপেল—কত ধরনের দ্বৈরথ বিশ্বজুড়ে। কিছু দ্বৈরথ আবার মনস্তাত্ত্বিকও হতে পারে। কখনো কখনো কিছু মানুষের মনস্তত্ত্বই হয়ে ওঠে দর্শন। সম্পূর্ণ ভিন্ন দর্শনে...

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।এবার সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকে প্রকাশ পাচ্ছে নতুন গানগুলো। সে কারণে এখন...

এটাই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল: আল জাজিরাকে হাসিনাপুত্র জয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিলেন।হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকে 'এক অর্থে হাসিনা...

ট্রাম্প অটল শুল্কে, গ্রিনল্যান্ডের পাশে ইউরোপীয় মিত্ররা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করবে, তাদের ওপর তিনি  শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করবেন। বিবিসির খবরে এমনটি...

Most Popular