Homeরাজনীতিকুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

কুমিল্লা-১০ আসনে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

-

দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।

এর আগে, গতকাল খেলাপি ঋণ ইস্যুতে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও এই আসনে মনোনীত হাসনাত আব্দুল্লাহর আবেদনে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়।

LATEST POSTS

দুর্বল ব্যাংক পুনর্গঠনে ব্যয় ৪০ হাজার কোটি টাকা, বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী

চলতি অর্থবছরে দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭...

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়িতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।পুলিশ জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে...

একটি দল প্রার্থীদের জেতাতে ভোটারদের ঢাকায় অন্তর্ভুক্ত করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগরীতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করছে।আজ...

ইরান: পারস্য সাম্রাজ্যের গর্বিত উত্তরাধিকার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত হামলার কয়েকদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক ভাষণে নিজ দেশের 'প্রাচীন সভ্যতার' প্রশংসা করেছিলেন। তিনি সদর্পে জানিয়েছিলেন, তার...

Most Popular