Homeবিনোদনকতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান

-

এবার ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচ সিনেমার গান প্রকাশিত হয়েছে মাত্র কয়েকটি।

এবার সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকে প্রকাশ পাচ্ছে নতুন গানগুলো। সে কারণে এখন পর্যন্ত একটা গানও শ্রোতাদের মাঝে সেভাবে সাড়া ফেলতে পারেনি।

তবে, গত কয়েক বছর ধরে সিনেমার গানের চিত্রায়নে পরিবর্তন এসেছে। এ ধারাবাহিকতায় এবার ঈদেও গানের চিত্রায়নে পরিবর্তনের ধারা অব্যাহত আছে। 

প্রিন্স

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। গানটির সুর ও সংগীত পরিচালনাও করেছেন ইমরান।

‘প্রিন্স’ সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ী, দিব্যেন্দু, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

রাক্ষস

সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ গানটি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন তন্ময় পারভেজ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।

‘রাক্ষস’ সিনেমার একটি আইটেম গান ‘বিলেত রাজা’। গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড অভিনেত্রী নাতালিয়া পারফর্ম করেছেন।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জি এম আশরাফ। গানটি গেয়েছেন জি এম আশরাফ ও দোলা রহমান।

একই সিনেমার ‘তুমি ছাড়া’ শিরোনামে প্রেমের গানটিতে সিয়ামের সঙ্গে আছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। গানের ভিডিওতে তাদের মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। 

গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, গেয়েছেন ইমরান ও দোলা রহমান। গানটি সুরকার ইমরান।

দম

আফরান নিশো ও পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানটি প্রকাশ পেয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও পারশা মাহজাবীন।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন পারশা মাহজাবীন। গানটি ‘দম’ সিনেমার প্রকাশিত প্রথম গান।

শাকিব খান অভিনীত ঈদের অন্যতম ‘প্রিন্স’ সিনেমার গান আইটেম গান ‘জ্বালা জ্বালা’ প্রকাশিত হওয়ার অপেক্ষায়। গানটি গেয়েছেন রুনা লায়লা ও প্রীতম হাসান। সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান, লিখেছেন রাসেল মাহমুদ।  

LATEST POSTS

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

২০২৫-২৬ অর্থবছরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর।বুধবার প্রকাশিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে বন্দরে মোট ৩৫ লাখ ১৮ হাজার...

এটাই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল: আল জাজিরাকে হাসিনাপুত্র জয়

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা আগেই করে রেখেছিলেন।হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকে 'এক অর্থে হাসিনা...

ট্রাম্প অটল শুল্কে, গ্রিনল্যান্ডের পাশে ইউরোপীয় মিত্ররা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করবে, তাদের ওপর তিনি  শুল্ক আরোপের সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়ন করবেন। বিবিসির খবরে এমনটি...

ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে সিরিজ নিউজিল্যান্ডের

পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও পরে ধসে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফি, এজাজ প্যাটেলদের তোপ সামলাতে না পারে অসহায় আত্মসমর্পণ করল তারা। অনুমিতভাবে অনায়াসে...

Most Popular