Homeসারাদেশওসমান হাদি মারা গেছেন

ওসমান হাদি মারা গেছেন

-

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

আজ বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চ থেকে বিষয়টি জানানো হয়েছে।

হাদির মৃত্যুর পর শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ আরও অনেকে।

বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

 

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাকে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়।

গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

LATEST POSTS

উত্তর আমেরিকায় ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ ‘বনলতা এক্সপ্রেস’

উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের...

যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘খুবই বিপজ্জনক’: ট্রাম্প

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন বেইজিং সফরে রয়েছেন, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের জন্য চীনের সঙ্গে চুক্তি করার বিষয়টি 'খুবই বিপজ্জনক'। বিবিসির খবরে...

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট জরুরি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোটের কোনো বিকল্প...

অপেক্ষার পালা শেষ হলেও এভাবে জিততে চাননি স্টোকস

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাশেজ সিরিজের কোনো টেস্ট জেতায় তারা খুশি। পাশাপাশি তিনি স্বীকার করেছেন, পরিস্থিতির...

Most Popular