Homeরাজনীতি‘এই দেশ, দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা, অস্তিত্ব’

‘এই দেশ, দেশের মানুষই ছিল তার পরিবার, সত্তা, অস্তিত্ব’

-

মায়ের জন্য দোয়া চেয়ে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার প্রতি চিরকৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার সকাল ৬টায় তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিএনপির চেয়ারপারসন ও তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তারেক রহমান লিখেছেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন।’

‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে; নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে।’

‘ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক; এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা যুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যের মাঝে।’

‘দেশের জন্য তিনি হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ, এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে।’

খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রাষ্ট্রীয় শোকের তিনদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আগামীকাল দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার।

 

LATEST POSTS

যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনা অপহরণ করে নিয়ে যাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ৯০ দিনের জন্য অন্তর্বর্তী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছে...

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন নিয়ম

আবহাওয়া যেমনই থাকুক না কেন, ২০২৬ বিশ্বকাপের সবগুলো ম্যাচে থাকবে পানি পানের বিরতি (হাইড্রেশন ব্রেক)। তিন মিনিটের বিরতিটি দেওয়া হবে প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে।ফুটবলের সর্বোচ্চ...

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।আজ শুক্রবার সকালে রংপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে...

সম্মুখ যোদ্ধাদের জন্য আমিরাতের ব্যাংকের বিশেষ সুবিধা

টানা ৩৭ দিন ধরে চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘হামলা’। দুই শক্তিশালী দেশের হামলার জবাবে শুধু ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েই থেমে থাকেনি ইরান—সঙ্গে আরব আমিরাত, সৌদি আরব,...

Most Popular