Homeবিনোদনউত্তরায় সমাহিত হলেন জাভেদ

উত্তরায় সমাহিত হলেন জাভেদ

-

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ বিএফডিসিতে অনেকবার এসেছেন। আজ শেষবার আসলেন। আর কোনোদিন আসা হবে না তার।

আজ বুধবার বিকেলে এফডিসিতে শেষবারের মতো তাকে দেখতে এসেছিলেন অভিনয়শিল্পী, পরিচালক, ভক্তসহ অনেকেই।

তাদের মধ্যে ছিলেন খ্যাতিমান অভিনেতা আলমগীর, নায়ক উজ্জ্বল, পরিচালক দেওয়ান নজরুল, দেলোয়ার জাহান ঝন্টু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, ওমর সানী, প্রযোজক খোরশেদ আলম খসরু, নৃত্য পরিচালক আজিজ রেজা, জয় চৌধুরী, মুক্তিসহ অনেকেই।

জাভেদের মরদেহ রাখা হয় এফডিসির মসজিদের কাছে। সেখানে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন উপস্থিত সহকর্মী অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা।

আসরের নামাজের পর সেখানেই হয় জানাজা। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন এই তারকা। এরপর ৫টার দিকে তার মরদেহ এফডিসি থেকে রওনা হয় উত্তরার দিকে।

দ্বিতীয় জানাজার পর বাদ মাগরিব ৬টা ৩৫ মিনিটে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয় তাকে।

আজ সকাল সোয়া ১১টায় উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক জাভেদ। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে তার। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।

জাভেদ অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মালেকা বানু’, ‘নিশান’, ‘পাপী শত্রু’, ‘রক্ত শপথ’, ‘সাহেব বিবি গোলাম’, ‘কাজল রেখা’, ‘অনেক দিন আগে’, ‘আজও ভুলিনি’, ‘কঠোর’, ‘মা বাবা সন্তান’, ‘রাখাল রাজা’, ‘রসের বাইদানী’, ‘জীবন সঙ্গী’, ‘আবদুল্লাহ’ ইত্যাদি।

 

LATEST POSTS

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চাপে দেশের অর্থনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত এই বার্তাই দিচ্ছে যে সরকারের পক্ষে আর বাড়তি খরচ সহ্য করা সম্ভব হচ্ছে না। এই সিদ্ধান্তের অভিঘাত এখন অর্থনীতির প্রতিটি...

ইরানের ২৭ প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, ১০ দিনে নিহত অন্তত ৩৬

ইরানে গত ১০ দিনের সহিংস বিক্ষোভে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।বিদেশভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৪...

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ‘হঠাৎ’ গণঅভ্যুত্থানে হামলার মামলা

২০২৪ সালের জুলাইয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে...

ভারতকে হারানোর পুরস্কারের ২ কোটি টাকা পেলেন হামজা-জামালরা

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে হারিয়ে পাওয়া ঐতিহাসিক সাফল্যের ২২ দিন পর বাংলাদেশ জাতীয় ফুটবল দল পেল ঘোষিত বোনাসের টাকা। গত ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে...

Most Popular